ঝাড়গ্রাম , ৯ আগস্ট:- এক করোনা রোগীর দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম শহর । স্থানীয় বাসিন্দারা ওই রোগীর দেহ সৎকারে বাধা দেয় । সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভও । জানা গিয়েছে , গতকাল শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের কোভিড হাসপাতালে মৃত্যু হয় এক বৃদ্ধের (৮৮)। তিনি বিনপুরের বাসিন্দা । এরপর আজ রবিবার সকাল ৯ টা নাগাদ সমস্ত কোভিড নিয়ম মেনেই তাঁর দেহ সৎকারের জন্য শহরের নহড়খাল এলাকায় নিয়ে আসা হয় । কিন্তু বাধ সাধে স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি , শহরের মধ্যে কোভিড দেহ সৎকার করা যাবে না । যদি বা তা করা হয় তবে এলাকা স্যানিটাইজ করে দিতে হবে । এই নিয়ে শুরু হয় বিক্ষোভ । ডোমদের উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা ইট-পাথরও ছোঁড়েন বলেও অভিযোগ । এরপর অকুস্থলে আসে পুলিস । ঘণ্টা দুয়েক বিক্ষোভ চলার পর , আই সি পলাশ চট্টোপাধ্যায় ও এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য বিক্ষোভকারীদের দাবি মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । এরপর পুলিসের উপস্থিতিতেই ওই সৎকারের কাজ শুরু হয়।
Related Articles
ডেঙ্গু নিয়ে রাজ্যের ১৩০ টি এলাকাকে চিহ্নিত করে বিশেষ নজরদারি রাজ্যের।
কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- রাজ্যের ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুসপ্তাহ আগে রাজ্যে ডেঙ্গু সংক্রমণ শীর্ষে উঠেছিল। কিন্তু তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে রাজ্যে ২০০০ এর মত মানুষ ডেঙ্গু আক্রান্ত। আগামী দিনে তা […]
মালদহের চাঁচলে বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল।
মালদা,৮ ফেব্রুয়ারি:- বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক যুদ্ধ শুরু হল মালদহের চাঁচলে। শুক্রবার রাতে মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দুরত্ব থানাপাড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে গোলমালে উত্তপ্ত চাঁচল। বিজেপি সমর্থিত প্রসেনজিৎ শর্মা(২৮) ও তার বাবা অমল শর্মাকে একদল তৃণমূলের দুস্কৃতি রাতের আধারে মারধর করে […]
প্রথা মনে মহাষ্টমীতে বেলুড় মঠে হচ্ছে কুমারী পুজো। ভক্ত ও দর্শনার্থীদের ঢল।
হাওড়া, ২২ অক্টোবর:- প্রথা মেনেই আজ মহাষ্টমীর দিন রবিবার সকালে বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। এদিন মহাষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয়েছে কুমারী পূজা। এদিন কুমারী পুজো দেখতে মঠে হাজির হয়েছেন বহু মানুষ। স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পূজা শুরু করেছিলেন। সেই রীতি মেনেই বেলুড় মঠের […]










