কলকাতা , ২২ এপ্রিল:- হাইকোর্টের পর্যবেক্ষণের পর অবশেষে শেষ দু-দফায় নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। সমস্ত রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা জারি করল। বাইক, সাইকেল র্যালিতেও নিষেধাজ্ঞা জারি করা হল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে সমস্ত রাজনৈতিক দলের রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হল। আজ, বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আগে দেওয়া সমস্ত রোড শো, মিছিলের অনুমতিও বাতিল করা হচ্ছে। জনসভা করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হলেও তা সামাজিক দূরত্ব মেনে করতে হবে। সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভা করতে হবে। তার বেশি লোক রাখা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য এদিনই কমিশনকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। সার্কুলার জারি করা ছাড়া কমিশন কোনো পদক্ষেপ করছে না বলেও তোপ দেগেছে আদালত। তার প্রেক্ষিতেই কমিশন নির্বাচনী প্রচারে বিধিনিষেধ জারি করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Related Articles
অর্থনৈতিক স্বচ্ছলতার পাশাপাশি স্বাস্থ্য , শিক্ষাকেও সামগ্রিক করে তুলতে সরকার বদ্ধপরিকর – পার্থ চ্যাটার্জী।
কলকাতা, ৮ জুলাই:- রাজ্যের মানুষকে অর্থনৈতিক স্বচ্ছলতা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার মতো সমস্ত পরিষেবাকে সামগ্রিক করে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বিধানসভায় আজ রাজ্যের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য বরাদ্দ ঠিকমত না পাওয়ার কারণে আইসিডিএস এর মত কেন্দ্রীয় প্রকল্প যথাযথভাবে রুপায়ন করার […]
এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই।
সুদীপ দাস,৩১ মার্চ:- করোনা আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লক ডাউন এর মধ্যেই আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা পূজা। তবে এ বছর আর অন্নপূর্ণা পূজোর কোন জৌলুস নেই। একই ছবি হুগলির রায়ের বাজারের মুখার্জী বাড়ির পুজো তে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইট ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মজুমদারের বাড়িতে গিয়ে দেখা গেল […]
“সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক” ব্যানার পড়লো হাওড়া শহর জুড়ে।
হাওড়া, ২০ আগস্ট:- “সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক” ব্যানার পড়লো হাওড়া শহর জুড়ে। সেনাপতিকে (অভিষেক ব্যানার্জী) মাঠে নেমে দল এবং রাজ্য সরকারকে বাঁচানোর আবেদন জানিয়ে ব্যানার হাওড়া শহরে। আরজি করের ঘটনায় কার্যত ‘কোণঠাসা’ রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের সাথে সাথে সাধারণের মানুষের ক্ষোভের মুখে পড়েছে রাজ্য সরকার। সমালোচনার মুখে পড়েছে পুলিশ প্রশাসনও। […]







