হুগলি , ৭ আগস্ট:- করোনা সংক্রমণের মোকাবিকায় রাজ্য সরকারের নির্দেশে পুর এলাকায় অস্থায়ী শিবির করে র্যাপিড টেষ্টের উদ্যোগ নিল রিষড়া পুরসভা । শুক্রবার পুরসভা জানিয়েছে করোনা নিয়ে মানুষের মনে উব্দেগ বাড়ছে । সেই কারণেই র্যাপিড টেষ্টের ব্যবস্থা করা হয়েছে । মঙ্গল ,বৃহস্পতি ও শনিবার তিন দিন র্যাপিড টেষ্ট করা হবে । প্রতিদিন ৩০ জন এই পরীক্ষার সুযোগ পাবেন বলে জানিয়েছেন পুরসভার নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায় । পুরসভার প্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান বিজয় সাগর মিশ্র বলেন করোনা সংক্রমণ রাস্তায় নেমে মোকাবিলা করেছেন পুরসভার স্বাস্থ্য কর্মীরা । মানুষের মন থেকে ভয় দূর করতেই এই উদ্যোগ । তবে পরীক্ষার রিপোর্টের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । রিষড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর মনোজ গোস্বামী জানালেন করোনা সংক্রমণ নিয়ে যাতে কোনো মানুষের মনে কোন রকম সংশয় না থাকে তার জন্য আমরা এই ব্যাবস্থা করেছি।
Related Articles
ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।
কলকাতা, ২২ নভেম্বর:- ডেঙ্গি পরিস্থতি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপি মঙ্গলবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখায়। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বের শেষে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, অশোক লাহিড়ী সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে মুলতুবি প্রস্তাব জমা দেন। শঙ্কর বাবু বলেন, রাজ্যে ডেঙ্গি পরিস্হিতি ভয়াবহ হয়ে […]
বিশ্ববিদ্যালয়গুলিকে দুর্নীতি মুক্ত করতে অ্যান্টি করাপশন সেল রাজভবনে।
কলকাতা, ২ আগস্ট:- রাজভবনে খোলা হল দুর্নীতি বিরোধী সেল৷ আমজনতা যে কোনও দুর্নীতি নিয়ে এখানে অভিযোগ জানাতে পারবে৷ সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। তিনি জানান, গতকাল পয়লা আগস্ট থেকেই এই সেল কাজ শুরু করেছে। অ্যান্টি করাপশন সেল তৈরির প্রাথমিক কারণ বিশ্ববিদ্যালয়গুলিকে দুর্নীতিমুক্ত করা৷ তবে সার্বিক দুর্নীতি […]
কৃষি বিল নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল: সায়ন্তন বসু ।
শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বর:- শনিবার শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে নয়া কৃষি বিল নিয়ে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কেউ বলছেন নীল চাষিদের মতো বাংলার কৃষকদের অবস্থা হবে। কেউ বলছেন সাধারন কৃষকরা চাষ করতে পারবেন না আম্বানি আদানি চাষ করবে। আর […]








