হুগলি , ২ জুলাই:- হুগলির শ্রীরামপুরে রবিনসন স্ট্রিটের ছায়া । রবিনসন স্ট্রিটের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো হুগলি জেলার শ্রীরামপুরে । রবিবার শ্রীরামপুর চাতরা বাজার রোডে চার মন্দিরের কাছে একটি বাড়ি থেকে সুষমা রায় নামে এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করলো পুলিশ । ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ানোয় এলাকাবাসীরা খবর দেয় পুলিশে । পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে ওই বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে । মৃতদেহের পাশে দেখা যায় মৃতার মেয়ে সোনালী রায় বসে আছে । পুলিশের প্রাথমিক অনুমান চার পাঁচদিন আগে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে । তার মেয়েও অসুস্থ । মৃতার মেয়েকে হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
১০ কেজি মাদক বাজেয়াপ্ত করল এনসিবি।
কলকাতা, ২৩ অক্টোবর:- প্রায় ১০ কেজি মাদক বাজেয়াপ্ত করল নারকোটিক কন্ট্রোল বিউরো অর্থাৎ এনসিবি। এবং এই মাদক পাচারের সঙ্গে যুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে নারকটিক কন্ট্রোল বিউরোর কলকাতা জোনাল ইউনিট। এনসিবির নিউটাউনের সদর দপ্তর তরফ থেকে জানানো হয় পুজোর সময় মাদকের চাহিদা তুঙ্গে থাকায় আগেভাগেই নজরদারি বাড়িয়েছিল নারকটিক কন্ট্রোল বিউরো। গোপন সূত্রে তারা খবর পায় […]
এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল চন্দননগর আদালত।
প্রদীপ বসু, ১৯ আগস্ট:- পকসো কেসের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ নির্দেশ দিল চন্দননগর মহাকুমা আদালত।ঘটনা প্রসঙ্গে জানা যায় ১২ ১১ ২০১৯ তারিখে চন্দননগর কলুপুকুর চৌমাথা এলাকায় একটি চার বছরের মেয়ে রাস্তার পাশে খেলছিল। ওই সময় বংশী সাউ এর ছেলে ৪৮ বছরের অমৃত সাউ শিশুটিকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এরপর মেয়েটির […]
বৈদ্যবাটিতে শুরু হল যুবসাথীর আবেদন পত্র নেওয়ার কর্মসূচি
হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- রবিবার থেকে শুরু হলো রাজ্য সরকারের আরো একটি উন্নয়নমূলক প্রকল্প যুবসাথীর জন্য আবেদন পত্র নেওয়ার কর্মসূচি। আগামী ২৫ তারিখ পর্যন্ত চলবে এই কাজ। রবিবার যুবসাথীর বিভিন্ন ক্যাম্পে ২১ থেকে ৪০ বছর পর্যন্ত যুবক-যুবতীদের মধ্যে বিপুল উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায়। বৈদ্যবাটি পুরসভার সত্যজিৎ রায় ভবনে সকাল থেকে আবেদন পত্র জমা দেবার জন্য […]








