বহরমপুর, ২ জুলাই:- বহরমপুরে গতকাল ঈদের রাতে বহরমপুরের সাংসদ বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে দুষ্কৃতীদের হামলা। সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রাজনৈতিক কাজে বেশিরভাগ সময় দিল্লিতে থাকেন। ফলে বাড়ি ফাঁকা থাকার কারণে এইরকম ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে ।এই ব্যাপারে বহরমপুর এর বিধায়ক মনোজ চক্রবর্তী সরাসরি পুলিশ মন্ত্রী কে ঘটনার তদন্তের দাবি করছেন অবিলম্বে দুষ্কৃতীদের খুঁজে বার করে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন । সূত্রের খবর, হামলা হয়েছে বুঝতে পেরেই পুলিশকর্মীরা তাড়া করলে পালায় দুষ্কৃতীরা । রবিবার সকাল হতেই কংগ্রেস কর্মীরা জড়ো হন অধীর চৌধুরীর বাড়ির সামনে । এরপর দলের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । সূত্রের খবর , সিসিটিভি ফুটেজের সূত্রে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে । তবে কংগ্রেসের অভিযোগ , গত তিন মাস আগেও হামলার অভিযোগ করা হয়েছিল বহরমপুর থানায় । এবারও অভিযোগ করা হয়েছে, তা সত্ত্বেও পুলিশ যদি দুষ্কৃতীর ধরতে না পারে সেটা তাদের ব্যর্থতা । অধীর চৌধুরীর পরিবার ও সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাৱ দায়িত্ব রাজ্য সরকারের । কে বা কারা এইরকম হামলা চালালো সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
Related Articles
আগামীকাল থেকে রাজ্যে শুরু দুয়ারে ডাক্তার প্রকল্প।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে ডাক্তার প্রকল্প। এই প্রকল্পের প্রথম শিবির হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকে। প্রশাসনিক সূত্রে জনা গেছে, বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে চলবে শিবির। কেশিয়ারি ব্লক ডেভলপমেন্ট অফিসের রবীন্দ্র ভবন এবং খাজরা হাইস্কুলে শিবির হবে। দুদিনের শিবিরে অংশ নেবেন এসএসকেএম হাসপাতালের ৪৫ জন চিকিৎসক। […]
ব্যান্ডেলে আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ হকারদের।
হুগলি, ১০ জুলাই:- টানা প্রায় ২০ দিন ধরে ট্রেন কিংবা স্টেশনে হকারি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তার মধ্যে মঙ্গলবার ব্যান্ডেল থেকে ৪ জন হকারকে আটক করেছে আরপিএফ। এর প্রতিবাদেই বুধবার ব্যান্ডেল আরপিএফের সামনে বিক্ষোভ ফেটে পড়লেন কয়েকশো হকার। ওই চারজনকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে আইএনটিটিইউসি সমর্থিত হকাররা বিক্ষোভ দেখান। অভিযোগ, হাওড়া বর্ধমান মেন লাইন […]
অজানা রোগের আক্রান্তে মরছে কুকুর, আতঙ্কিত শ্রীরামপুরবাসী।
হুগলি, ২৯ জুন:- বেশ কয়েক মাস ধরে গোটা শ্রীরামপুর জুরে কোনো একটি অজানা রোগে মারা গেছে বেশ কয়েকশো পথের কুকুর, আর এর জেরেই রিতীমতো আতঙ্ক ছরিয়েছে সাধারন মানুষের মধ্যে। এলাকাবাসীদের বক্তব্য কুকুরগুলির প্রথমে কোমরের জায়গা থেকে অবস হতে শুরু করে, এরপরে গোটা শরীর নিয়ে আর উঠতে পারে না। মুখ থেকে ক্রমশ লালা বের হতে হতে […]





