বহরমপুর, ২ জুলাই:- বহরমপুরে গতকাল ঈদের রাতে বহরমপুরের সাংসদ বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে দুষ্কৃতীদের হামলা। সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রাজনৈতিক কাজে বেশিরভাগ সময় দিল্লিতে থাকেন। ফলে বাড়ি ফাঁকা থাকার কারণে এইরকম ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে ।এই ব্যাপারে বহরমপুর এর বিধায়ক মনোজ চক্রবর্তী সরাসরি পুলিশ মন্ত্রী কে ঘটনার তদন্তের দাবি করছেন অবিলম্বে দুষ্কৃতীদের খুঁজে বার করে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন । সূত্রের খবর, হামলা হয়েছে বুঝতে পেরেই পুলিশকর্মীরা তাড়া করলে পালায় দুষ্কৃতীরা । রবিবার সকাল হতেই কংগ্রেস কর্মীরা জড়ো হন অধীর চৌধুরীর বাড়ির সামনে । এরপর দলের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । সূত্রের খবর , সিসিটিভি ফুটেজের সূত্রে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে । তবে কংগ্রেসের অভিযোগ , গত তিন মাস আগেও হামলার অভিযোগ করা হয়েছিল বহরমপুর থানায় । এবারও অভিযোগ করা হয়েছে, তা সত্ত্বেও পুলিশ যদি দুষ্কৃতীর ধরতে না পারে সেটা তাদের ব্যর্থতা । অধীর চৌধুরীর পরিবার ও সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাৱ দায়িত্ব রাজ্য সরকারের । কে বা কারা এইরকম হামলা চালালো সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
Related Articles
চাকরি হারাদের প্রতি সহানুভূতিশীল, পাশে থাকার বার্তাও রচনার।
হুগলি, ২৩ এপ্রিল:- যাদের চাকরি গেছে তাদের প্রতি সহানুভুতিশীল রচনা, বললেন তাদের পাশে আছি। এখন খারাপ সময় তাদের পাশে আমরা অবশ্যই আছি। আজ সপ্তগ্রাম বিধানসভার মগড়া এলাকায় ভোট প্রচার করেন হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মগড়া গঞ্জ এলাকায় একটি হনুমান মন্দিরে হনুমান জয়ন্তীর পুজো দেন। তারপর কোলায় একটি চন্ডী মন্দিরে পুজো দেন।জয়পুরে অনুকুল ঠাকুরের আশ্রমে […]
বকেয়া বেতন এবং কাজে পুনর্নিয়োগের দাবিতে ফের আন্দোলনে বার্নের কর্মীরা।
হাওড়া, ৩ জানুয়ারি:- হাওড়ায় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির কাজ হারানো কর্মীরা ফের আন্দোলন শুরু করেছেন। তাদের দাবি অবিলম্বে গত চার বছর ধরে তাদের বকেয়া বেতন দিতে হবে এবং তাদের কাজে পুনর্নিয়োগ করতে হবে। এই দাবিতে তারা ফের আন্দোলন শুরু করেছেন। প্রায় ৫৭ জন ছাঁটাই হওয়া কর্মীদের এই আন্দোলন শুরু হয়েছে। তাঁদের অভিযোগ, ২০১০ থেকে রেল মন্ত্রকের […]
প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন ও খাওয়ালেন রচনা।
হুগলি, ২৮ মার্চ:- আজ পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোট প্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায়।সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন। নিজে ঘুগনি খান দলীয় কর্মীদেরও খাওয়ান।এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পরেন। ক্ষেত মজুরদের সঙ্গে বসে গল্প করেন। পরে হুডখোলা গাড়িতে গ্রামে প্রচার করেন। লকেট চট্টোপাধ্যায় বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় […]









