স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- ক্রিকেটের নন্দনকানন ঐতিহ্যের ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য রাজ্য সরকারকে আহ্বান করেছিল সিএবি। দেরিতে হলেও সেই আহ্বানে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। সেই মতো গোটা মাঠ ঘুরে দেখে পুলিশ। স্টেডিয়ামের ই, এফ, জি এবং এইচ ব্লকের গ্যালারিতে কোভিড রোগীদের জন্য বেড রাখার বন্দোবস্ত করা হয়। ই এবং এফ ব্লকে সংশ্লিষ্ট কাজ প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। দ্রুতই সেখানে করোনা রোগী রাখার ব্যবস্থা করা হবে। করোনা রোগীদের চিকিৎসার জন্য ইডেন গার্ডেন্স যে প্রস্তুত সোমবার সেই ভিডিও প্রকাশ করা হয় সিএবির পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে ইডেনের ই ও এফ ব্লকের গ্যালারির নিচের অংশে একাধিক বেড রাখা হয়েছে। যা কার্যত মিনি হসপিটালের রূপ নিয়েছে।
Related Articles
রাতের অন্ধকারে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা হাওড়ায়।
হাওড়া,২৮ ডিসেম্বর:- ওড়ার চ্যাটার্জিহাটের বেলেপোল এলাকায় রাতের অন্ধকারে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চশমার দোকান এবং পাশেই একটি প্রিন্টিংয়ের দোকানে চুরি হয়। চশমার দোকানের শাটার বেঁকিয়ে দোকানে ঢুকে নগদ টাকা সহ চশমা চুরি যায়। ওই দোকান থেকে প্রায় […]
মহারাষ্ট্রের সোনা স্মাগলার গ্রেপ্তার উত্তরপাড়ায়।
হুগলি, ১৩ আগস্ট:- উত্তরপাড়ায় গ্রেফতার মহারাষ্ট্রের সোনা স্মাগলার! উদ্ধার একশ দশ গ্রাম সোনা নগদ ১৪ লক্ষ টাকা। চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপাড়া থানার বিপরীতে একটি ভাড়া ঘরে চলত এই স্মাগলিং।আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরী হত নকল সোনার বার। সূত্র মারফত বেআইনি এই কারবারের খোঁজ পেতেই তল্লাসী চালায় পুলিশ। উদ্ধার হয় সোনা ও নগদ […]
আমন্ত্রণ করে দুস্থদের মধ্যাহ্নভোজন ও বস্ত্র তুলে দিলেন হবু দম্পতি।
কোচবিহার,১ মার্চ:- রীতিমত কার্ড ছাপিয়ে আমন্ত্রণ করে দুস্থ ব্যক্তিদের দান গ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হল মোদক পরিবারের পক্ষ থেকে। পরিবারের ছেলের বিয়ে উপলক্ষে দুস্থদের মধ্যহ্নভোজ ও বস্ত্রদানের এই কর্মসূচী হয় মাথাভাঙ্গার বাইশগুড়ি এলাকায়। রাত পোহালেই সাতপাকে বাঁধা পড়বেন এবং নতুন জীবন শুরু করবেন মাথাভাঙার বিবেক ও মধুশ্রী। তার আগে রবিবার দুপুর বেলায় বিবেকের পরিবার […]







