স্পোর্টস ডেস্ক, ২৬ জুলাই:- শনিবার এফএসডিএলের বৈঠকে ১০ দলের আইএসএলের ইঙ্গিতের পর ইস্টবেঙ্গলে আইএসএল খেলা নিয়ে ঘরে বাইরে আরও চাপ তৈরি হয়েছে। ইনভেস্টারের না আসায় অবশ্য ক্লাবের আধুনিকীকরণে কোনও বাধা হচ্ছে না। কলকাতার প্রথম ক্লাব হিসেবে ইস্টবেঙ্গলে একশোর বছরের আর্কাইভ তৈরি হতে চলেছে। এই আর্কাইভে ক্লাবের ইতিহাস, ক্লাবের একশো বছরে জার্সির বদল, ক্লাবের প্রথম ট্রফি, বিদেশিদের হাত ধরে সাফল্য , ক্লাবের আশিয়ান কাপ জয় এমন সব ইতিহাসের দলিল থাকতে চলেছে। ময়দানি ফুটবল ফ্যানেরা আর্কাইভ ঘুরে দেখে মুহূর্তেই টাইম মেশিনে ফিরে গিয়ে একশো বছরের ইতিহাস চাক্ষুষ করার সুযোগ পাবে। নবনির্মিত এই আর্কাইভ আগামী ১৩ অগাস্ট উদ্বোধন হতে চলেছে । সেই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবে রেস্তোরাঁ ও পানশালাও তৈরি হচ্ছে। করোনা লকডাউনের কারণে পানশালার লাইসেন্সিং পাওয়া থমকে। লাইসেন্স পেলেই ক্যাফেটেরারির পাশে নতুন রেস্তোরাঁ ও পানশালার ব্যবস্থা শুরু হবে। তবে এ বছর করোনা পরিস্থিতিতে জাঁকজমক করে না হলেও ছিমছাম করে ১ অগাস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে।
Related Articles
মন্ত্রিত্ব ছাড়ার পরের দিনেই দাদার অনুগামী পোস্টার কানাইপুরে , অস্বস্তিতে জেলা তৃণমূল।
হুগলি , ২৮ নভেম্বর:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে বিভিন্ন জায়গায় পরে গেল শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার। শনিবার সকালে কানাইপুরের কলোনি, নেগেলপাড়া, জলেরট্যাংক সহ বিভিন্ন জায়গায় দেখা গেল শুভেন্দুর ছবি দিয়ে বড় বড় ব্যানার। ব্যানারে লেখা মানুষের কাজ করতে পদ লাগেনা। গতকাল মন্ত্রিত্ব সহ সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই কানাইপুরে […]
৫৩ কে জয় করে ৫৪ তে বিজয়।
তরুণ মুখোপাধ্যায়, ১৬ সেপ্টেম্বর:- আজ সোমবার ছিল রিষড়া পুরসভার পুর প্রধান তথা তৃণমূল নেতা বিজয় সাগর মিশ্রের ৫৪ তম জন্মদিন। এদিন সকাল থেকে তার বাড়িতে দল মত নির্বিশেষে অগণিত মানুষ এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যান। এর মধ্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা যেমন ছিলেন এর সঙ্গে সঙ্গে তার সতীর্থ পুর সদস্যগণ ও তাকে জন্মদিনের […]
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্যা।
হাওড়া, ১১ জুলাই:- অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত সদস্যা। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত পূর্ব আনন্দনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানীয় এক গৃহবধূকে দুষ্কৃতীদের গালিগালাজ ও কটুক্তি করা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ করেছিলেন। এর জেরে এদিন সকালে তাঁদের দোকান ভাঙচুরের পাশাপাশি ওনার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিন […]









