সুদীপ দাস,৭ মে:- লকডাউনের জেরে ঘরবন্দি সাধারন মানুষ। তাই টানা প্রায় দেড় মাস পর জামাকাপরের দোকান খোলার ছাড়পত্র মিললেও ক্রেতাহীন দোকান। করোনার জেরে প্রথম ২২শে মার্চ গোটা দেশ জুড়ে পালন করা হয় জনতা কার্ফু। আর পরের দিন অর্থাৎ ২৩শে মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয় দেশ জুড়ে লক ডাউন। পরপর তিন দফায় সেই লকডাউন বাড়ানো হয়। ইতিমধ্যে লকডাউনে ব্যাবসায়িক ছাড়পত্রের জন্য বেশকিছু নিয়ম শিথিল করা হয়। যার জেরেই আজ থেকে বিভিন্ন জায়গায় রেডিমেড পোষাক বিপনীগুলি খোলা হয়। চুঁচুড়ার সদর শহর ঘড়ির মোড়কে ঘিরে রয়েছে শতাধিক পোষাক বিপনী। লকডাউনের ফলে এবছর চৈত্র সেলের বাজারেও তাঁদের দোকানের ঝাঁপ ছিলো বন্ধ। টানা দেড় মাস পর ছারপত্র মেলায় আজ ঝাঁপ উঠলেও ক্রেতাহীন ছিলো দোকান। চলছে রমজান মাস। এখন থেকেই ঈদের বাজার শুরু হওয়ার কথা। কিন্তু ঈদ কেনো এবার আসন্ন পুজোর বাজারেও করোনা থাবা বসিয়ে ফেলেছে বলে বিক্রেতাদের দাবী। এভাবে চলতে থাকলে করোনা সংক্রমিত না হয়েও বাঁচার আশা দেখতে পারছেন না রেডিমেড ব্যাবসার সাথে যুক্ত দোকানীরা।
Related Articles
ফের চুরির ঘটনায় শিরোনামে জগৎবল্লভপুর।
হাওড়া, ২৬ নভেম্বর:- ফের চুরির ঘটনায় শিরোনামে উঠে এলো হাওড়ার জগৎবল্লভপুর। জগৎবল্লভপুরের দক্ষিণ মাজু এলাকায় পর পর ছয়টি দোকানে চুরির অভিযোগ উঠেছে। পাশাপাশি জগৎবল্লভপুরের হাটাল এলাকায় একটি বাড়িতেও চুরির চেষ্টা করা হয়। এই ঘটনায় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় এক দুষ্কৃতী। এদিকে, পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধৃত দুষ্কৃতীকে পোস্টে বেঁধে চলে মারধর। পরে […]
স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির হুগলি গ্রামীণ পুলিশের।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সচেতনতা মূলক অনুষ্ঠান ” উপলব্ধি “। সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও প্রয়োগ এর লক্ষ্য নিয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির। অনুষ্ঠানে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায়, ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সহ পুলিশ আধিকারিকরা। অতিরিক্ত […]
মহাবীর জয়ন্তীতে ছুটি ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২৫ মার্চ:- মহাবীর জয়ন্তিতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। এই ছুটি ৪ এপ্রিলের জায়গায় ৩ এপ্রিল দেওয়া হল। তিথি অনুযায়ী ৪ তারিখেই মহাবীর জয়ন্তি পড়ছে। তাই এই পরিবর্তন। শনিবার অর্থদপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ওই দিন রাজ্য সরকারি এবং সরকার অধীনস্থ সব দপ্তর, স্কুল, পুরসভা পঞ্চায়েত সহ সব অফিসেই ছুটি থাকবে। […]









