হাওড়া, ২২ জুলাই:- পুরাতন বাড়ির আগাছা পরিষ্কার করার সময় বাড়ির একাংশ ভেঙে যায়। আর তাতেই উপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হাওড়ার ব্যাঁটরায় বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি জোগাড়ের কাজ করতেন। মৃতের নাম আনোয়ার মির্জা। পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির বাড়ি বিহারে। এদিন বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে তিনি একটি বাড়িতে আগাছা পরিষ্কার করছিলেন। তখনই কোনওভাবে দুর্ঘটনাটি ঘটে। ইট ভেঙে তিনি ছাদের উপর থেকে নিচে পড়ে যান। পরে বাড়ির লোক জানতে পেরে পুলিশে খবর দেন। ব্যাঁটরা থানার পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা সেখানে আনোয়ারকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।
Related Articles
নেত্রীর নির্দেশ অমান্য করেই বিধায়কদের অন্ধকারে করে জেলা সংগঠনের এক শীর্ষ নেতা নিজের মতো করে নতুন কমিটি গঠন করছে ।
হুগলি,১০ ডিসেম্বর:- লোকসভা ভোটের পর দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের মাধ্যমে দলের সংগঠন কে চাঙ্গা করার নির্দেশ দিয়ে ছিলেন । কিন্তু নেত্রীর নির্দেশ অমান্য করেই বিধায়কদের অন্ধকারে করে জেলা সংগঠনের এক শীর্ষ নেতা নিজের মতো করে নতুন কমিটি গঠন করছে । উত্তরপাড়ায় হুগলি জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম কে এমনই […]
রিষড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জগদ্ধাত্রী পূজার গাইড ম্যাপ।
হুগলি, ২৯ অক্টোবর:- পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জগদ্ধাত্রী উৎসব অনুষ্ঠিত হয় রিষরায়। সেই জগদ্ধাত্রী উৎসব যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্য আজ চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে রিষড়া জগদ্ধাত্রী পূজা গাইড ম্যাপ ২০২২ এর উদ্বোধন করা হলো। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। এখানকার পূজো প্রসঙ্গে বলতে গিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি […]
বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে খেলা দিবস পালন।
হুগলি, ১৬ আগস্ট:- মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী খেলা হবে দিবস কর্মসূচি পালন করতে ফুটবল নিয়ে মাঠে নেমে খেলা হবে দিবস পালন করলেন বৈদ্যবাটী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের। পাশাপাশি খেলা হবে দিবস উপলক্ষে শেওড়াফুলি রাজ মাঠে দিবা রাত্রি ফুটবল খেলা আয়োজন। মোট আটটি টিমের মধ্যে খেলা হবে। সুবীর ঘোষ বলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে খেলা […]









