ইসলামপুর , ২৩ জুলাই:- বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ইসলামপুর আদালতে পেশ করে। গতকাল বুধবার রায়গঞ্জ শহরে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন ভোররাতে তাকে রায়গঞ্জ থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এরপর দলের পক্ষ থেকে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে অভিযোগ করা হয়। তবে পুলিশ তাকে রায়গঞ্জ থেকে কিভাবে এনেছে, এতক্ষণ কোথায় রেখেছে এবং কি মামলায় তাকে এদিন আদালতে পেশ করা হয়েছে, সেই ব্যাপারে পুলিশ মুখে কুলুপ এঁটেছে। তবে সূত্রের খবর রবিবার চোপড়ায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি নষ্ট ও হিংসাত্মক ঘটনায় মদত দেওয়ার অভিযোগে পুলিশ রাজু বন্দোপাধ্যায়কে গ্রেফতার করেছিল। আজ তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
Related Articles
রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। লরি পিষে দিল সাইকেল আরোহীকে।
হাওড়া, ২৪ জুন:- হাওড়ার কোনা মধ্য খালিয়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে। মৃতের ব্যক্তির নাম অসীম পাল। তিনি কোনা হাইরোড বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ছিলেন। দাসনগরে কাজ থেকে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই […]
পঞ্চায়েতে নির্দলদের মনোনয়ন প্রত্যাহারের বার্তা হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বের।
হুগলি, ১৯ জুন:- পঞ্চায়েত ভোটে গোঁজ কাঁটা মোকাবিলায় নির্দলদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আর্জি আগেই জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সোমবার হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বর তরফে সাংবাদিক বৈঠক করে আর ও একবার সেই বার্তা দেওয়া হয়। সেখানে ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই ও অসীমা পাত্র। অরিন্দম গুঁই বলেন,কর্মীদের মনে ভোটে দাঁড়ানোর বাসনা থাকে।সেটা স্বাভাবিক। কিন্তু সবাই […]
অন্যান্য জেলার পাশাপাশি হাওড়ায় সিবিআই তদন্তকারী দল।
হাওড়া, ২৯ আগস্ট:- ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত হন বিজেপি কর্মী রঞ্জিত দাসের স্ত্রী। হাওড়ার ৮ নং ওয়ার্ডের বেলগাছিয়ার বাসিন্দা দেবলীনা ঘোষ দাস।তাঁর বাড়িতে এলেন সিবিআই এর তদন্তকারী দল। কথা বলে রিপোর্ট নেন তদন্তকারীরা।অভিযোগ, ভোটের পর রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্ত হয় এই পরিবার। দেবলীনা ঘোষ দাসের চোখেও গভীর ক্ষত হয়। বেশ কয়েকদিন ভর্তি ছিলেন হাসপাতালে। […]










