শিলিগুড়ি , ২৩ জুলাই:- বুধবার রাতে শহর শিলিগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ল তিনটি হাতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে বুধবার রাতে শিলিগুড়ির আশিঘর ,ঘোগোমালি ,চয়নপাড়া সহ বিভিন্ন এলাকায় ওই তিনটি হাতি ঘুরে বেড়ায়। এরপর হাতিগুলিকে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশ ও বনদফতরকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বনদফতরের কর্মীরা। এরপর বনকর্মীদের প্রচেষ্টায় হাতি তিনটি জঙ্গলে ফিরে যায়।
Related Articles
বেলুড়ের যুবককে খুন করা হয়েছে, দাবি মৃতের পরিবারের।
হাওড়া, ২২ জুন:- বেলুড়ের যুবককে খুন করা হয়েছে, দাবি মৃতের পরিবারের। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর বেলুড়ের যুবকের দেহ উদ্ধার হয় সোমবার। গত ১৯ তারিখ থেকে নিখোঁজ ছিলেন টিপু সুলতান নামের ওই যুবক। বেলুড় থানাতে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এরপর সোমবার তার দেহ গঙ্গা থেকে উদ্ধার হয়। রিভার ট্রাফিক পুলিশ তার দেহ উদ্ধার করে […]
শ্রীরামপুরে সুকান্তর ধরনা মঞ্চ সরিয়ে দিল পুলিশ।
হুগলি, ৪ এপ্রিল:- সুকান্ত মজুমদারের ধরনা মঞ্চ খুলে সরিয়ে দিল পুলিশ। গতকাল সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন শ্রীরামপুরের বটতলায় ধরনায় বসবেন। সেই মতো আজ মঙ্গলবার সকাল থেকে সেখানে মঞ্চ তৈরি হয়ে যায় ।সেই মঞ্চে এসে খুলে দিল পুলিশ। চন্দননগর পুলিশের এসিপিডি ইসরাত জাহান জানান এই ধরনার কোন অনুমতি নেই সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় […]
মাহেশ, ফুরফুরা ও তারকেশ্বরের মতো তীর্থস্থানে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ নভেম্বর:- তৃণমূল কংগ্রেস সরকারের হাত ধরে রাজ্য বিশ্বের পর্যটন মানচিত্রে স্থান পেয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিধানসভায় আজ পর্যটন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন রাষ্ট্র সংঘের মঞ্চে রাজ্যকে পর্যটন গন্তব্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে বিশ্বের মধ্যে প্রথম স্থান পেয়েছে এই রাজ্য। সেই স্বীকৃতির প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন […]










