সুদীপ দাস , ৮ জুলাই:- লুকনো কিংবা পালানো নয় , এবারে করোনা পজেটিভ রিপোর্ট হাতে সটান থানায় এসে আত্মসমর্পন রুগীর। উদ্যেশ্য পালিয়ে নয় , চিকিৎসা করিয়েই করোনার হাত থেকে রেহাই মিলতে পারে মনুষ্য জাতীর। এমনই ঘটনা ঘটিয়ে আজ সমাজে এক সচেতনতার বার্তা দিলেন ষাটোর্দ্ধ এক মহিলা। রিষড়ার ৩ নম্বর গভর্মেন্ট কলোনির বাঁশবাগান এলাকার বাসিন্দা মহিলার গলব্লাডারে পাথর হওয়ায় লকডাউনের আগে থেকেই তিনি হাওড়ার বি.গার্ডেনে থেকে মেয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি নার্সিং হোমে চিকিৎসা করাচ্ছিলেন। চলতি মাসের ৬ তারিখ অস্ত্রোপচারের জন্য তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা দেয় চিকিৎসক। যার প্রথমেই ছিলো কোভিড-১৯. পরীক্ষা। আজ সেই রিপোর্ট পজেটিভ আসতেই জামাইকে সঙ্গে নিয়ে হাওড়া থেকে সোজা রিষড়া থানায় চলে আসেন ওই প্রৌঢ়া। এরপর পুলিশের সহযোগীতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় খশি পুলিশ মহলও।
Related Articles
হোগলা বনে আগুন। পিছনে অন্তর্ঘাত ? সন্দেহ এলাকাবাসীর।
হাওড়া,৯ এপ্রিল:- হোগলা বনে আগুন লেগে আতঙ্ক ছড়াল বালির আনন্দনগর গ্রাম পঞ্চায়েত কমপ্লেক্স সংলগ্ন জলার মাঠে। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে হোগলা বনে আগুন লেগে যায়। তবে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। অনুমান, এর পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে। এই কাজে জমি মাফিয়ারাও যুক্ত থাকতে পারে অভিযোগ উঠেছে। লকডাউনের সময় বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী রয়েছে। […]
পুজোর ছুটির মধ্যেও ভূমি আদালত ১০ দিন খোলা রাখা হবে।
কলকাতা , ১৯ অক্টোবর:- করোনা সংক্রমণের জেরে সব ধরনের আদালতের কাজকর্মেই প্রভাব পড়েছে। এরপর আবার পুজোর ছুটি পড়বে। তখন সব ধরনের আদালতের কাজ পুরোপুরি বন্ধ থাকবে। সাধারণ মানুষের কথা ভেবে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ল্যান্ড রিফর্মস অ্যান্ড টেনেন্সি ট্রাইবুনাল। পুজোর ছুটির মধ্যেও এই ভূমি আদালত ১০ দিন খোলা রাখা হবে। ট্রাইবুনালের বিচারপতিরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবীরা […]
নির্বাচন চলাকালীনই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল।
কলকাতা, ২৬ এপ্রিল:- রাজ্যে লোকসভা নির্বাচন চলাকালীনই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। রাজ্য মধ্যশিক্ষা পরিষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ফল প্রকাশের দিনক্ষণ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবার মাধ্যমিক শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। […]









