জেলা এই মুহূর্তে

রিষড়ায় দলীয় কর্মসূচিতে জেলা সভাপতির উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা।

হুগলি , ৭ জুলাই:- গতকাল সন্ধ্যায় রিষড়া বাঙ্গুর পার্ক এলাকায় বিজেপির একটি দলীয় কর্মসূচিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। একদল বিজেপি কর্মী অন্য দল বিজেপি কর্মীর দিকে তেড়ে যায় , গালাগালি এবং হাতাহাতির মধ্যে জড়িয়ে পড়ে এবং এ-সমস্তই হয়েছে হয়েছে বিজেপির শ্রীরামপুর জেলা কমিটির সভাপতি ও বিজেপির মহিলা মোর্চার নেত্রী সামনেই । ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রিষড়া মণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্ চরমে উঠেছে যেটা এলাকাবাসী ভালো চোখে নিচ্ছেন না । তাদের বক্তব্য যেভাবে একটা সামান্য ছোট্ট কর্মসূচিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারপিট জড়িয়ে পড়ল বিজেপি কর্মীরা তা খুবই লজ্জাজনক অথচ বিজেপির রাজ্য নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনকে বাংলায় ভালো ফলাফলের আশায় বারেবারে বিভিন্ন জেলায় আসছে । কিন্তু প্রায় প্রতিটি জেলায় রাজ্যে ক্ষমতায় আসার আগেই নিজেদের মধ্যে ক্ষমতা দখলের জন্য লড়াই শুরু করে দিয়েছেন বিজেপির নিচুতলার কর্মীরা।

এ ব্যাপারে রিষড়া বিজেপি মন্ডল সভাপতি বিজয় পান্ডে জানান এটা প্রকৃত ঘটনা নয় , বিজেপিকে বদনাম করার জন্য কিছু লোক চেষ্টা করছে। দুই ব্যক্তির মধ্যে সামান্য ঝগড়াঝাঁটি হয় এর সঙ্গে কোন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নেই । অন্যদিকে এ ব্যাপারে তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব জানান বিজেপি দলটাই বিশৃঙ্খল দল। তারা যখন আন্দোলন করতে যান তখন বিশৃংখলার মধ্যে জড়িয়ে পড়েন ,মারপিটের মধ্যে জড়িয়ে পড়েন । যার জের এখন নিজেদের দলের মধ্যেই পড়েছে কারণ এই দলটা মানুষের জন্য নয়। মানুষের পাশে দাঁড়ায় না । বাংলার মানুষ যখন বিপদের মধ্যে রয়েছে এবং প্রাকৃতিক বিপর্যয়এ যখন মানুষ দিশেহারা সেই সবাই কিন্তু বিজেপি নেতাদের পথে দেখা যায় না । এরা নিজেদের মধ্যে ক্ষমতা দখল নিয়ে লড়াই করতে ব্যস্ত।