এই মুহূর্তে জেলা

রেলকে বেসরকারিকরনের প্রতিবাদে শেওরাফুলি ও রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ।

তরুণ মুখোপাধ্যায় , ৭ জুলাই:- যেভাবে ভারতীয় রেলকে বেসরকারি মালিকানায় হাতে তুলে দেয়া হচ্ছে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখাল হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। এদিন রিষড়া স্টেশনে এবং শেওড়াফুলি স্টেশনে তৃণমূল কর্মীরা রেলের এই বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত করে। বিক্ষোভে নেতৃত্ব দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব এবং রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র । অন্যদিকে শেওড়াফুলি স্টেশনের বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন স্থানীয় পৌরসভার মুখ্য প্রশাসক অরিন্দম গুইন এবং ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরোপিতা সুবীর ঘোষ ।

দিলীপ বাবু এবং বিজয় বাবু জানান যেভাবে নরেন্দ্র মোদি সরকার জনগণের উপর ওপর দমন-পীড়ন চালাচ্ছে তা নজিরবিহীন একের পর এক লাভজনক সংস্থাগুলোকে বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেয়া হচ্ছে। বিএসএনএল এয়ার ইন্ডিয়া মতো লাভজনক সংস্থা বেসসরকারি করণের পথে গেছে। সর্বশেষ যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে তা হলো ভারতীয় রেলের ১৫১ টি ট্রেন বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়েছে। এর ফলে যেমন ভাড়া বাড়ার একটা শংকা রয়েছে। তার সঙ্গে সঙ্গে বহু মানুসের কর্মচ্যুত হবার সম্ভাবনা রয়েছে। এসবের বিরুদ্ধেই আজকের এই বিক্ষোভ। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শুভজিৎ সরকার , মনোজ গোস্বামীর মত প্রাক্তন পুরপিতারা।