স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- বাড়িতে বসেই হঠাৎ করেই বিরাট কোহলির জন্য বড়সড় বিপদ ৷ বিরাটের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের মারাত্মক অভিযোগ ৷ কারণ সঞ্জীব গুপ্তা নামে বিসিসিআইয়ের লোকপালকে মেল করেছেন তিনি৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী বিসিসিআই কে বিরাট কোহলির বিরুদ্ধে মেল করে জানিয়েছেন বিরাট লোধা কমিশনের প্রস্তাবিত নিয়ম ভাঙছেন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ কোহলি একই সময়ে ২ টি পদে অধিকার করে বসে রয়েছেন ৷ এটা সুপ্রিম কোর্টের দ্বারা অনুমোদিত বিসিসিআই সংবিধানের ৩৮(৪) -র বিধিভঙ্গ করছে ৷ তাঁর দাবি কোহলিকে একটা পদ ছাড়তে হবে ৷ বিরাটের একটি পদ ক্রিকেটারের অন্য পদটি একটি কন্ট্র্যাক্টচুয়াল ইউনিটের ৷ সঞ্জীব গুপ্তা নীতি আধিকারিককে অনুরোধ করেছেন তিনি যেন বিরাটকে কোনও একটি পদ ছাড়ার নির্দেশ দেন ৷ তাঁর সাফ কথা এর জন্য বিসিসিআইয়ের সংবিধানের ৩৮(৪) নিয়মটি পালন হবে ৷
Related Articles
নিয়মভঙ্গের আইপিএল ! নিয়ম অমান্য করে বিতর্কে দুই দলের দুই ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক , ১ অক্টোবর:- IPL-এ জৈব সুরক্ষা বলয় বা বায়ো–বাবল ভাঙার অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংস এর কেএম আসিফের বিরুদ্ধে। আর এই খবর সামনে আসতেই বিতর্ক দেখা দিয়েছে। কারণ এর আগেও চেন্নাই শিবিরের বিরুদ্ধে কোভিড সংক্রান্ত নিয়মবিধি ভাঙার অভিযোগ উঠেছিল। যদিও শেষপর্যন্ত আসরে নেমে সাফাই দেন দলের CEO কাশী বিশ্বনাথন। জানান, আসিফ কোনও নিয়মই […]
বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের কার্তিক পুজোয় সম্প্রীতির বার্তা।
সুদীপ দাস, ১৬ নভেম্বর:- বাঁশবেড়িয়ার অভিযান ক্লাবের কার্তিক পুজোয় সম্প্রীতির বার্তা। কোভিড অবহে খরচ বাঁচাতে এই ক্লাবের সদস্য সহ এলাকার ক্ষুদেদের প্রচেষ্টায় বিগত তিন মাস ধরে এক অসাধারন থিম উপহার পাবেন সাধান দর্শনার্থীরা। যে থিমে বাঁশবেড়িয়ার ভৌগোলিক অবস্থান হুগলী নদীর পার, ইশ্বরগুপ্ত সেতু এবং সেতুর দুপাশে হংসেশ্বরী মন্দির এবং গাজি দরগাকে দেখানো হয়েছে। মাঝে লেখা […]
দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন রাজ্য স্বাস্থ্য কমিশনের।
কলকাতা, ২৫ জুন:- বর্তমান কভিদ পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য সাথী কার্ড এ রোগী ফেরানো এবং রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজ্য স্বাস্থ্য কমিশন শহরের দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেছে। দক্ষিণ কলকাতার বাঘাযতীন এর আইরিশ হাসপাতাল এবং বাইপাসের ফর্টিস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোগী […]







