হুগলি , ৪ জুলাই:- সংবাদ মাধ্যমের কর্মীর পরিচয় দিয়ে প্রতারণা ও তোলাবাজির ঘটনায় তিন জনকে গ্রপ্তার করে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে। পুলিশ সুপার বলেন , ধৃতরা কোন সংবাদ মাধ্যম বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়। তাদের জেরা করার সময়ে তাঁরা কোন রকম প্রমাণ পত্র দেখাতে পারেন নি। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরেও অভিযুক্তদের সংবাদ মাধ্যমের কর্মী বলে কোন নথি নেই। কিন্তু শুধু মাত্র প্রতারণা করার জন্য একাধিক খবরের কাগজ ও ইউটিউব চ্যানেল চালাচ্ছিলেন আরামবাগে। পুলিশের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। কেননা এর আগে বাঁকুড়া ও বর্ধমানে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া অভিযুক্তদের ইউটিউব থেকে উস্কানি দেওয়ার প্রমান মিলেছে। যে কারনে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সোশ্যাল মিডিয়া গুলিতে নজরদারি চালাবে পুলিশ। তার জন্য সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল খোলা হয়েছে বলে জানিয়েছেন হুগলি গ্রামীনের পুলিশ সুপার তথাগত বসু।
Related Articles
আবারও হাওড়ার জগৎবল্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন হাঁটালের বাসিন্দা নবকুমার ঘোষ নামের এক ব্যক্তি। তিনি মেশিনে প্লেট কাটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁকে গ্রামীণ হাসপাতালে আনা হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেরই কারখানাতেই নবকুমার কাজ করতেন। জনা কয়েক শ্রমিক নিয়েই তার এই […]
২১ জুলাইয়ের উন্মাদনা তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে।
হাওড়া, ২১ জুলাই:- ২১ জুলাইয়ের উন্মাদনা আবেগ তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়ায়। হাওড়া স্টেশনের বাইরে খোলা হয়েছে ক্যাম্প। গতকাল প্রায় ৩৫ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় হাওড়ায়। আজ সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী হাওড়া স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সব ভিড় আজ ধর্মতলামুখী। বেলায় অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া থেকেও […]
চোলাই মদের ঠেক ভেঙে আগুন ধরালেন মহিলারা, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ২৪ জুন:- হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটিতে চোলাই মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন এলাকার মহিলার। এদিন এলাকা জুড়ে ৬-৭টি চোলাই ঠেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে চলছিল এইসব মদের ঠেক। বার বার অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সুরাহা। এরই প্রতিবাদে আজ সোমবার সকালে এলাকার মহিলারা ব্যাপক […]









