স্পোর্টস ডেস্ক , ৪ জুলাই:- ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, “ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন অসুস্থ। হঠাৎ ডায়ারিয়া হয়েছে তাঁর। দলের ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষাও হয়েছে। প্র্যাকটিস ম্যাচে আর অংশ নিতে পারবেন না স্যাম কারেন।” এই মুহূর্তে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন তিনি। সাউদাম্পটনের এজিয়াস বোলের হোটেলের ঘরে আইসোলেশন-এ রয়েছেন তিনি। ফলে, সিরিজের আগের গা ঘামানো ম্যাচে তিনি খেলতে পারছেন না। ৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। খেলা হবে ‘বায়ো-সিকিউর’ পরিবেশে। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এই গা ঘামানো ম্যাচকে। বুধবার ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে স্যাম ১৫ রানে অপরাজিত ছিলেন। কিন্তু, ম্যাচের দ্বিতীয় দিনে তিনি বল করেননি। বৃহস্পতিবারই কোভিড পরীক্ষা হয়েছে তাঁর।
Related Articles
করোনা-বিধি মেনে আজ থেকে খুলে গেল বেলুড় মঠ , ও কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ।
সোজাসাপটা ডেস্ক , ১৫ জুন:- করোনা পরিস্থিতিতে সারা দেশজুড়ে লকডাউনের জেরে টানা ৮২ দিন বন্ধ থাকার পরে আজ সোমবার থেকে খুলল বেলুড় মঠ। এখন দর্শনার্থীদের জন্য সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ও বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকবে। তবে দর্শনার্থীদের জন্য একাধিক নিয়ম চালু করেছে মঠ কর্তৃপক্ষ। মূল প্রবেশদ্বারে প্রত্যেকের থার্মাল […]
ভোটের ফলের পরেই আদি বিজেপি ও নব্য বিজেপির কোন্দলে আরামবাগে পুড়লো বিজেপির কার্যালয়।
কলকাতা , ৩ মে:- ভোটের ফল ঘোষণার পরেই হুগলি জেলায় বিজেপির চরম গোষ্ঠীদ্বন্দের ছবি ধরা পড়লো আরামবাগে। ডবল সেঞ্চুরি করে ক্ষমতায় এসেছে তৃণমূল আর তার পরেই আবার প্রকাশ্যে আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াই। আর সেই গোষ্ঠীদ্বন্দের ফলে আরামবাগের মায়াপুরে জ্বালিয়ে দেওয়া হলো বিজেপির দলীয় কার্যালয়। ভোটের আগে থেকেই আদি বিজেপি ও নব্য বিজেপির লড়াই […]
হাওড়ায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, একাধিক কর্মসূচিতে যোগ।
হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- বুধবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরে এসে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি যোগ দিলেন একাধিক কর্মসূচিতে। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর গৃহ সম্পর্ক অভিযান উপলক্ষে দক্ষিণ বাড়ীর মালিক পরিবারে সকাল থেকেই চলছে রান্নাবান্নার আয়োজন। হাওড়া রাজাপুর দক্ষিণ বাড়িতে পলাশ মালিকের বাড়িতে আসবেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী সেখানে গৃহ সম্পর্ক অভিযান […]







