হুগলি , ৩ জুলাই:- নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিপাল থানার বামুনজোল এলাকায়। পুলিশ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনায় আহত নাবালিকাকে প্রথমে হরিপাল গ্ৰামীন হাসপাতাল ও পরে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা নাজিমা খাতুন । ঘটনার পর আতঙ্কিত স্থানীয় গ্ৰামের মানুষজন। নির্যাতিতার মায়ের অভিযোগ, বাড়িতে কোন শৌচালয় না থাকার কারণে আটটা নাগাদ বাইরে শৌচকর্ম করতে যায়। অনেকক্ষন সময় পার হওয়ার পর মেয়ে ফিরে না আসায় মেয়েকে খোঁজাখুজি শুরু হয়। কিছুক্ষন পর মাঠের মধ্যে থেকে প্রায় অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে আনা হয়। রাতে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে হরিপাল হাসপাতালে নিয়ে আসা হয়। নির্যাতিতার মা নাজিমা খাতুনের অভিযোগ, প্রতিবেশী যুবক তার সঙ্গীদের নিয়ে তার মেয়ের সর্বনাশ করেছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে মা ও প্রতিবেশীরা।
Related Articles
প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট।
হুগলি, ৩০ আগস্ট:- আজ শ্রীরামপুরে কানেক্টেড উইথ এপ্লয়ার্স নামে এক শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হল চাকরি পার্থীদের বিভিন্ন সংস্থায় আবেদনের সুযোগ করে দেওয়া, সরাসরি ইন্টারভিউ এর ব্যবস্থা করে দেওয়া। হুগলির শ্রীরামপুরে ডেনিশ গভর্নর হাউসে পশ্চিম বঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার মাধ্যমে আয়োজিত এই শিবিরে প্রায় দুইশো চাকরি পার্থী এদিন যোগ দেন। বিভিন্ন ক্ষেত্রে চাকরি পার্থীদের […]
প্রতিদিন নেতাদের গিরগিটিপনায় বিস্মিত হয়না দিদির কর্মীরা !!
সুদীপ দাস , ৭ মার্চ:- শুরুটা হয়েছিলো বছর কয়েক আগে একদা তৃণমূলের সেকেন্ড ম্যান বলে পরিচিত মুকুল রায়কে দিয়ে। নোট বাতিলের আগেও চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরে এসে সাংবাদিকদের সামনে বিশ্বে নোট বাতিলের অপকারিতার গল্প শুনিয়েছিলেন। কারন সেসময় নোট পাল্টানোর লাইনে দাঁড়িয়ে ভারতেও বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পরেছিলো। কিন্তু বছর খানেকের মধ্যে সেই মুকুলের গলাতেই যে […]
কোন্নগরের রাস্তায় আটকে গেল দমকলের গাড়ি।
হুগলি, ৬ আগস্ট:- কোন্নগর ছোট কালিতলা এলাকায় রাস্তার মধ্যে আটকে গেল দমকলের গাড়ি। রাস্তার পাইপ বসানোর কাজ চলছিল ওই এলাকায়, সেখানেই কাঁচা মাটির মধ্যে ধসে যায় দমকলের গাড়ির চাকা। ঘটনায় চাঞ্চল্য কোন্নগর ছোট কালিতলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে কালিতলা থেকে দমকলের গাড়ি ফিরছিল দমকল অফিসে। দিন কয়েক আগে ই ওই রাস্তা খোঁড়া হয়েছিল […]










