সোজাসাপটা ডেস্ক , ৩ জুলাই:- চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আজ বিশেষ বিমানে লাদাখ এর লে তে গিয়ে পৌঁছেছেন। প্রথমেই জানা গিয়েছিল সেনাপ্রধান যাবেন, পরে জানা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাপ্রধান কে নিয়ে লাদাখএ সেনাবাহিনীর মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী নিজে লাদাখে যাবেন। এর আগে প্রতিরক্ষামন্ত্রীর রাজনাথ সিং এর লাদাখ যাওয়ার প্রোগ্রাম পিছিয়ে দেয়া হয়েছিল। সরকার দেখতে চায় এর আগে যে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক গুলো হয়েছিল তা কতটা চিন মেনে চলছে ।যেটুকু জানা গেছে ওই বৈঠকে থেকে কোনরকম সমাধান সূত্র বের হয়নি । অন্যদিকে চীন সীমান্ত থেকে চীনা বাহিনী সরে যাবার ব্যাপারে কোনো রকম ইচ্ছা প্রকাশ করছে না এই অবস্থায় আমাদের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নিজে গিয়ে দেখবেন সেখানকার কি অবস্থা তার সঙ্গে সঙ্গে সেখানকার হাসপাতালে যে সমস্ত আমাদের আহত সেনারা চিকিৎসাধীন আছেন তাদের সঙ্গে দেখা করবেন।
Related Articles
আলিপুর চিড়িয়াখানার ভিতরেই তৈরি হবে পশু হসপিটাল , জানালেন বনমন্ত্রী।
কলকাতা , ১৪ জুন:- পশু-পাখিদের ছোটখাটো অসুখের চিকিৎসার জন্য আলিপুর চিড়িয়াখানার ভিতরে একটি ছোট পশু হাসপাতাল তৈরি করা হবে। রাজ্যের নতুন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ আলিপুর চিড়িয়াখানা পরিদর্শন করেন।সেখানে গিয়েই তিনি একথা জানিয়েছেন। তিনি বলেন, বনদপ্তরের তরফে চিড়িয়াখানার আধুনিকীকরণের অঙ্গ হিসেবে এই মিনি হাসপাতাল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল।সেই প্রস্তাব গ্রহণ করে হাসপাতাল তৈরি […]
এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম চমকে দিয়েছেন
প্রসেনজিৎ মাহাতো , ২৩ নভেম্বর:- এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটালের বাবা শিবুরাম কোটাল আপ্লুত ছেলে ইতিহাসে নাম তোলায়। জানতেন, দলের পঁাচ অধিনায়কের মধ্যে ছেলের নাম রয়েছে। কিন্তু তা বলে যে এটিকে মোহনবাগানের আইএসএলে অভিষেকেই ছেলে অধিনায়ক হবেন, এটা জানা ছিল না। রোজকারের মতো ছেলের খেলা দেখতে টিভি খুলে বসেছিলেন। ‘ক্যাপ্টেনের আর্মব্যান্ড’ পরে রিন্টু (প্রীতমের ডাকনাম) […]
স্কুল শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- উৎসশ্রী পোর্টালের মাধ্যমে এবার স্কুল শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়াও স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্যে সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পরেও, অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বদলি প্রক্রিয়ার পাশাপাশি বদলির আবেদন নেওয়াও স্থগিত রাখা হচ্ছে। গত ২৯শে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, উৎসশ্রী পোর্টালের […]







