স্পোর্টস ডেস্ক , ৩০ জুন:- করোনা কেড়ে নিল ভারতের এক প্রাক্তন ক্রিকেটারের প্রাণ৷ মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার মারা গেলেন দিল্লির প্রাক্তন এই ক্লাব ক্রিকেটার সঞ্জয় ডোভাল৷ এদিন পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়৷ দিল্লির ক্লাব ক্রিকেটে সঞ্জয় ডোভাল ছিলেন পরিচিত নাম৷ ৫৩ বছর বয়সি ক্রিকেটার দিল্লির প্রাক্তন অনূর্ধ্ব-২৩ দলের সাপোর্ট স্টাফ ছিলেন৷ কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠতে না-পেরে এদিন তাঁর মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে ৷ স্ত্রী এবং দুই ছেলেকে রেখে গিয়েছেন ডোভাল৷ বড় সিদ্ধন্ত, যিনি রাজস্থানের হয়ে প্রথমশ্রেণির ক্রিকেট খেলেন আর ছোট ছেলে একানশ, যিনি দিল্লির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অভিষেক করেছিলেন। ডিডিসিএ-এর এক কর্মকর্তা পিটিআই-কে জানান, ‘ডোবালের করোনার লক্ষণ দেখা দিয়েছিল এক সপ্তাহ আগেই৷ প্রথমে তাকে বাহাদুরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই ওর COVID-19 পজিটিভ ধরা পরে৷ তবে তার অবস্থার অবনতি ঘটে এবং উন্নততর সুযোগসুবিধার জন্য দ্বারকা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাকে প্লাজমা দেওয়া হয়েছিল কিন্তু চিকিত্সা কার্যকর হয়নি ৷’
Related Articles
নাম ,ঠিকানা থাকলেও সকলের নজর এড়িয়ে খোলা আকাশের নিচেই পথভোলা পথিক দেবনন্দপুরে।
সুদীপ দাস , ৭ জুলাই:- রোদ , ঝড়, জল , বৃষ্টি টানা কয়েকদিন ধরে এসবকে মাথায় নিয়েই বেঁচে রয়েছেন তিনি। ঠিকানা ব্যান্ডেল দেবানন্দপুরে সরস্বতী নদীর ব্রিজ। কথা বলে বোঝা যায় সত্তরোর্দ্ধ ওই ব্যাক্তি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছেন। তবে নিজের নাম-ঠিকানা কিন্তু তিনি এককথায় বলছেন। নাম জিজ্ঞাসা করতেই বৃদ্ধের উত্তর রবিলাল মুর্মু। এবং কোথায় থাকেন বলতে […]
হাওড়ার বাঁকড়ায় অনলাইন গারমেন্টস ফ্যাক্টরিতে আগুন
হাওড়া, ৭ নভেম্বর:- দীপাবলির আগে হাওড়ার বাঁকড়ার একটি অনলাইন গারমেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। সোমবার গভীর রাতে আগুন লাগে বাঁকড়া নয়াবাজ এলাকার ওই অনলাইন কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় দমকলের দুটি ইঞ্জিন। তবে রাস্তা সরু হওয়ার ফলে দমকলের এসে পৌঁছাতে সমস্যা হয়। এলাকার মানুষ সহযোগিতায় ছুটে আসেন। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতায় […]
প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য আসতেই হবে বায়ো ডাইভারসিটি পার্কে।
পশ্চিম মেদিনীপুর , ৩ মার্চ:- দীর্ঘ সময় পর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লক এর দুধকোমরা গ্রাম পঞ্চায়েতের কাশিয়ারাতে গড়ে উঠতে চলেছে বায়ো ডাইভারসিটি পার্ক। তবে পার্কের কাজ এখনো সম্পূর্ণ না হলেও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পার্কের প্রধান দরজা। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গিয়েছে এই বায়ো ডাইভারসিটি পার্কটিকে নিয়ে তাদের যে পরিকল্পনা রয়েছে সেই […]







