স্পোর্টস ডেস্ক , ২৫ জুন:- ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে এখনও অনিশ্চিয়তার কালো মেঘ সরেনি৷ কিন্তু টেস্ট সিরিজের ভেন্যু নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ ভিক্টোরিয়ায় করোনাভাইরাসের প্রকোপের কারণে মেলবোর্ন থেকে সরে পারতে ঐতিহ্যের বক্সিং ডে টেস্ট৷ চলতি বছরের শেষে বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা৷ কোনও অঘটন না-ঘটলে করোনা আবহের পর এটাই হবে ভারতীয় ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক সফর৷ দিন দু’য়েক আগে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে তাঁর উত্তেজনার কথা জানিয়েছিলেন স্টিভ স্মিথ। আর এবার ঘরের মাটিতে ভারত সফরকে ঘিরে তাঁর উন্মাদনার কথা হাবে-ভাবে বুঝিয়ে দিলেন অজি অধিনায়ক টিম পেইন। দর্শকহীন গ্যালারিতে করোনা পরবর্তী সময় ক্রিকেট-সহ অন্যান্য খেলা আয়োজন করছে বিভিন্ন দেশ। ‘নিউ নর্মাল’ এই বিষয়টিকেই সাদরে গ্রহণ করছেন অনুরাগীরাও। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এরই মাঝে কিছু সংখ্যক দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে দর্শকদের মাঠে ঢোকার অনুমতি পাওয়া না-গেলেও বাইশ গজের ম্যাচের উত্তাপে খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করছেন না টিম পেইন।
Related Articles
ডানকুনির খরিয়াল এলাকার কারখানায় ভয়াবহ আগুন।
চিরঞ্জিত ঘোষ , ৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার ডানকুনি থানার অন্তর্গত খরিয়াল এলাকার একটি কারখানায় বৃহস্পতিবার হটাৎ ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এদিন খরিয়ালের রেলের দরজা জানালা তৈরির কারখানায় হটাৎ আগুন লেগে যায়।কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও ডানকুনি থানার পুলিশ।দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।এলাকায় বিদ্যুৎ […]
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ
হুগলি , ৫ ডিসেম্বর:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া গ্যাস অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালো তৃণমূল । শনিবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, কৃষি আইন বাতিলের দাবি সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখায় তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র, উপপ্রশাসক জাহিদ হাসান খান, কো-অডিনেটার মনোজ গোস্বামি, […]
হুগলির এসটিকেকে রোডে দুর্ঘটনাগ্রস্থ লরি।
হুগলি, ২৫ আগস্ট:- শনিবার মধ্যরাতে ছয় চাকার একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।জিরাটের বড়াল মোড়ের কাছে নির্মীয়মান টোল প্লাজার ডাউন লেনের ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি।কালনার দিক থেকে ত্রিবেণীর দিকে যাচ্ছিলো।এরপরেই দাউ দাউ করে আগুনে পুড়ে যায় লরিটি। টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান গাড়িটি তে আগে থেকেই আগুন জ্বলছিল। ব্রেক মারার […]







