হুগলি, ২৬ জুন:- বৈদ্যবাটি-শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ারের এম.পি জন বার্লা ও বিষ্ণুপুরের এম.পি সৌমিত্র খাঁ এর উস্কানিমূলক বক্তব্য ও বাংলা ভাগ করার চক্রান্ত করছে। তার বিরুদ্ধে শেওড়াফুলি ফাঁড়ির সামনে প্রতিবাদ কর্মসূচি ও অভিযোগ জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় শ্রী সুবীর ঘোষ ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী প্রবীর পাল শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অপরূপ মাজি।
Related Articles
হালিশহরে বোমা বিস্ফোরণ আহত তিনজন শিশু।
উঃ২৪পরগনা,২৪ এপ্রিল:- আজ হালিশহর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কবিরাজ পাড়া জলের ট্যাংকির মাঠ সংলগ্ন এলাকায় তিনজন শিশু জঙ্গলে সামনে খেলা করার সময় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। কৌশিক দাস(১১) ভোম্বল দাস(১২) ও দেবজিত কুন্ডু( ১০) তিন শিশু কে আহত অবস্থায় প্রথমে হালিশহর নান্না হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে কল্যাণী যে এন এম হসপিটালে […]
হাওড়ায় বাজ পড়ে মৃত টোটো চালক।
হাওড়া, ৭ জুলাই:- হাওড়ায় বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। তিনি পেশায় টোটো চালক বলে জানা গেছে। বিহারের বাসিন্দা মৃত যুবকের নাম উমেশ যাদব (২৬)। বুধবার দুপুরে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময়ে উমেশ ও আরো তিন যুবক একটি গ্যারেজ ঘরের ভিতরে আশ্রয় নেন। সেখানে হঠাৎই একটি ব্যাপক বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই উমেশ যাদবের মৃত্যু হয়। […]
এবারও রবীন্দ্র ও সুভাষ সরোবরে হবে না ছট পুজো।
কলকাতা, ২ নভেম্বর:- দিন কয়েক আগেই রবীন্দ্র সরোবরে মাছের মড়ক দেখা গিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ভয়ানক দূষণে সরোবরের জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েই বিপত্তি। সে কারণে এবারও রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো। পরিবর্তে বিকল্প জলাশয়ে যাবতীয় ব্যবস্থা রাখছে পুরসভা ও কেএমডিএ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ স্বত্বেও গত বছর পুলিশের সামনেই মিছিল করে রবীন্দ্র সরোবরে […]









