হুগলি , ২২ জুন:- কাঁকুড়গাছির অক্ষরা গোল্ড রামকৃষ্ণ সমাধি রোডের অভিজাত আবাসনে খুন। শাশুড়িকে খুন করার অভিযোগ জামায়ের বিরুদ্ধে। খুনের পর আত্মঘাতী হন জামাই অমিত। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। জানা গেছে আজ সন্ধ্যে বেলায় শাশুড়ি ললিতা ঠনঠনিয়ার সাথে দেখা করতে আসেন জামাই অমিত। বেশ কয়েক মাস ধরে জামাই অমিতের সাথে মেয়ে শিল্পার বিবাহ বিচ্ছেদ নিয়ে ঝামেলা চলছে। অমিত ও তার স্ত্রী দুজনেই পেশায় চাটার একাউন্টেট। শাশুড়ী ও শ্বশুরের সাথে কথা বলার সময় আচমকাই পিস্তল বার করে গুলি চালিয়ে দেয় অমিত। শ্বশুরকে লক্ষ্য করেও গুলি চালায় সে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান তিনি। এরপর অভিযুক্ত আত্মঘাতী হন। সন্ধে ছটা নাগাদ গুলির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। কী কারণে এই ঘটনা ঘটালো , তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো আবাসনে পুলিশ ছয়লাপ। আবাসনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ও বেরোতেও দেওয়া হচ্ছে না। ফরেনসিক দল আসবে বলে জানা গেছে।
Related Articles
রেমালের দাপট ও বৃষ্টির কারণে হুগলিতে ভেঙে পড়ল পুরনো বাড়ি।
প্রদীপ বসু, ২৭ মে:- ভদ্রেশ্বরে ঘূর্ণিঝড় রেমালের দাপট ও বৃষ্টির কারণে ভেঙে পড়ল পুরনো বাড়ি।আহত এক মহিলা।বাবুরবাজার তেলিনিপাড়া এফ জি ষ্ট্রীটের বাসিন্দা শান্তি প্রিয় দাস প্রায় দুবছর আগে মারা গেছে।দুই মেয়ে বিয়ের পর অন্যত্র থাকে।সেই কারণে বাড়িতে কেউ বসবাস করে না।পুরোনো বাড়ি।তাই রেমালের কারণে বাড়িটির অনেকাংশ ভেঙে পড়ে।গাছ ও বাড়ি ভেঙে পাশের বাড়ি তরুন পাড়ুই […]
বাংলার সম্মান ফেরাতে এই সরকারের পরিবর্তন করতে হবে আগামী দিনে – রাজীব বন্দোপাধ্যায়।
বাঁকুড়া , ২২ মার্চ:- “রবীন্দ্র সংগীত শোনাচ্ছি আর মুখ থেকে গালাগাল শোনাচ্ছি, এটাই কি বাংলার শিক্ষা, এটাই সংস্কৃতি? তাই এই বাংলার সংস্কৃতি কে যদি ফেরাতে হয়, বাংলার শিক্ষাকে যদি ফেরাতে, বাংলার সম্মান কে যদি ফেরাতে হয়, তাহলে এই সরকারটাকে পরিবর্তন করতে হবে আগামী দিনে”। বাঁকুড়ায় এসে তাঁর পুরানো দলকে এই ভাবেই তীক্ষ্ণ আক্রমণ সানালেন বিজেপি […]
কোতুলপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার।
বাঁকুড়া , ৯ মার্চ:- এই পার্টির প্রার্থী মানছি না মানবো না, হরকালী প্রতিহার কে মানছি না মানবো না। এই দাবি নিয়েই কোতুলপুরেও পড়ল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার। গোটা কোতুলপুর জুড়েই এই পোস্টার পড়েছে। যা নিয়ে গোটা কোতুলপুর জুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা। কে বা কারা এই পোস্টার দিল তা এখনো স্পষ্ট নয়। তবে বিজেপি এই […]







