হুগলি , ২২ জুন:- দ্বাদশ বর্ষের পরীক্ষা শেষ হবার আগেই কন্যাশ্রীর আই ডি অন্যত্র ট্র্যান্সফার করে দেওয়ার অভিযোগ সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ফলে কন্যাশ্রীর টাকা থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের 44 জন ছাত্রী। তাই অবিলম্বে কন্যাশ্রীর ফর্ম ফিলাপ করে কন্যাশ্রীর অর্থ প্রদান করার দাবি জানিয়ে বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তা অবরোধ করল সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনী ছাত্রীরা। অবরোধের জেরে তীব্র যানজট তৈরী হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক ছাত্রীদের কোনো অনুমতি ছাড়াই নাম ট্রান্সফার করে দিয়েছে স্কুলের খাতা থেকে। অথচ দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি। এর ফলে বঞ্চিত হচ্ছে কন্যাশ্রীর প্রাপ্য টাকা থেকে। এই বিষয়ে প্রধান শিক্ষক আশিস সিনহা র সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেনি। পাশাপাশি প্রধান শিক্ষক ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বলে সুত্রের খবর।
Related Articles
আবারো নতুন করে আন্দোলন,বিচারের দাবিতে শ্রীরামপুর বটতলা অবরোধ।
হুগলি, ২১ জানুয়ারি:- গতকালই আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আমৃত্যু যাবজ্জীবন সাজার নির্দেশে খুশি হতে পারেননি অনেকেই। রাজ্য সরকারও উচ্চ আদালতে ফাঁসির সাজার জন্য আবেদন করছে। আর নাগরিক সমাজ যারা ১৪ ই আগস্ট রাত জেগেছিল। তারা আবারো নতুন করে শুরু করছে আন্দোলন। মঙ্গলবার রাতে শ্রীরামপুর বটতলার অবরোধ করে […]
চলন্ত ট্রেনের কামড়াতেই বিশ্বকর্মার আরাধনা।
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা। হাওড়াগামী কাটোয়া লোকাল তখন ছুটছে পরের স্টেশনের দিকে। এর মধ্যেই হচ্ছে মন্ত্রপাঠ। চলন্ত ট্রেনের কামরাতেই হল পুজো। পুজোর পর নিত্যযাত্রীদের মিস্টি বিতরণ। হৈ হৈ করে ট্রেনের কামরার ভেতরেই পালিত হল বিশ্বকর্মা পুজো। কাটোয়া থেকে ট্রেনটি পাঁচটা চল্লিশে ছেড়ে হাওড়ায় পৌঁছয় আটটা পঁয়তাল্লিশে। প্রতিদিন দীর্ঘ ১৪৫ কিলোমিটার এই […]
রামনবমীর শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশ মেনেই হাওড়ায়।
হাওড়া, ১৬ এপ্রিল:- হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশ মেনেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মেনে করা হবে। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া মহানগরের সভাপতি ইন্দ্র দেও দুবে। তিনি জানান, হাইকোর্টের নির্দেশে ২০০ জনকে নিয়েই তাঁদের রামনবমীর শোভাযাত্রা করা হবে। বি ই কলেজের ১নং গেট থেকে শুরু করে রামকৃষ্ণপুর […]









