হাওড়া , ২১ জুন:- সূর্যগ্রহণের জন্য বেলুড় মঠ ২১ জুন রবিবার সকালে বন্ধ থাকলেও বিকালে চারটা থেকে ছয়টা বেলুড় মঠ খোলা হয়। এদিন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক দমকল কর্মীদের সঙ্গে নিয়ে বেলুড় মঠ চত্বর জীবাণুমুক্তকরণ করেন। উল্লেখ্য, সূর্যগ্রহণ উপলক্ষে রবিবার সকালে বন্ধ ছিল বেলুড় মঠ। মঠের তরফে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়েছিল রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীরা বেলুড় মঠ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। সূর্যগ্রহণের কারণেই সকালে বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মঠ কর্তৃপক্ষ। তবে, বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বেলুড় মঠে প্রবেশ করেন। ৮২ দিন বন্ধ থাকার পর গত সোমবার ১৫ জুন থেকে সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে বেলুড় মঠ। সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন।
Related Articles
করোনা মোকাবিলায় সত্যবালা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হল আজ থেকে।
হাওড়া,৭ মার্চ :- করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালকে। হাওড়াতেও ঘুসুড়ির সত্যবলা আইডি হাসপাতালকে করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। আজ শনিবার থেকেই ওই হাসপাতালে করোনার জন্য আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে বিভাগীয় চিকিৎসক ডাঃ মলয় ভট্টাচার্য্য বলেন, আমরা করোনা মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি। আমাদের হাসপাতালের মেল ওয়ার্ডের একটি […]
সুজন চক্রবর্তীকে নজিরবিহীন আক্রমণ তৃণমূল সাংসদের।
হুগলি, ১০ জানুয়ারি:- লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক নেতা-নেত্রীদের একে অপরকে আক্রমণের বহর বাড়ছে। কখনও কখনও আক্রমণের মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে কয়েকগুণ। এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে নজিরবিহীন আক্রমণ তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে উদ্দেশ্য করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। তা নিয়ে যত বিতর্ক। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নাম […]
৩৬টি গাছের চারা বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা।
হাওড়া, ৭ নভেম্বর:- ৩৬এ পা দিলেন অভিষেক, তাই ৩৬টি গাছের চারা বসিয়ে প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল যুব তৃণমূল। আজ ৭ নভেম্বর। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ৩৬তম জন্মদিন। এই উপলক্ষে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রিয় নেতার জন্মদিনের সকালটা একটু অন্যভাবে উদযাপন করলেন দলের কর্মীরা। দক্ষিণ হাওড়ায় দলের […]










