তরুণ মুখোপাধ্যায় , ২১ জুন:- রবিবার সন্ধ্যায় রিষড়া এক্স আর্মি অ্যাসোসিয়েশনের প্রায় 100 সদস্য লাদাখে চীনা সৈন্যদের আক্রমণে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল । প্রদীপ প্রজ্জ্বলন করে তারা রিষড়ার বিভিন্ন পথ পরিক্রমা করেন। এক্স আর্মি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের বীর শহীদ যারা দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছে তাদের জন্য আমরা গর্ব অনুভব করি। আমরা যখন আর্মিতে জয়েন করি এটাই মনে করি যে আমরা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য শেষ বিন্দু রক্ত দিয়ে দেশমাতৃকার সম্মান রক্ষা করব । রাষ্ট্র আমাদের নিরাপত্তার ব্যাপারে কোন খামতি রাখেনি । যথেষ্ট নিরাপত্তা আমরা পাই়। শুধুমাত্র এক্স আর্মি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা আবেদন রাখবো যেভাবে চীন যেভাবে আগ্রাসন নীতি নিয়েছে তার উপয্যক্ত জবাব আমাদের নির্ভীক সেনারা জবাব দেবে। ওদের যে আগ্রাসন নীতি তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তার সঙ্গে সঙ্গে ওদের যে ব্যাবসা বাণিজ্য আমাদের দেশে বিস্তার লাভ করেছে তাতে আমাদের ধাক্কা দিতে হবে। আমাদের দেশে যে সমস্ত চীনা পণ্য বাজার ছেয়ে গেছে সেগুলো ভারতবাসী হিসেবে প্রত্যেকের বর্জন করা উচিত। তবেই তাদের ভাতে মারা যাবে।
Related Articles
শিলিগুড়ি মহকুমার জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ,মৃত ১ আহত ২
শিলিগুড়ি , ১৩ জানুয়ারি:- বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের জগন্নাথপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর পিকআপ ভ্যান ও ট্রেলালের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় মৃত্যু পিকআপ ভ্যানের চালকের। এবং আহত হন আরও দুজন। মৃত চালকের নাম রহমত মন্ডল(৪০)। সে দক্ষিন দিনাজপুর জেলার শিবরামপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন মালবোঝাই পিকআপ ভ্যানটি বীরভূম থেকে শিলিগুড়ির […]
নতুন উইন্ডো তে সনি নর্ডিকে নেওয়ার কথা এখনই ওড়ানো যাচ্ছে না বাগানে।
কলকাতা,২৯ ডিসেম্বর:- সাইরাস কে ছেড়ে দেওয়া নিশ্চিত বাগান এ। সালভা চামারো পর আর এক বিদেশী কে ছাটাই করতে চলেছে মোহনবাগান। এবার সাইরাস কে ছেড়ে দিচ্ছে বাগান। তার জায়গায় নতুন বিদেশী কে আনবেন কর্তারা । জানুয়ারি তে নতুন উইন্ডো খুললেই সেই বিদেশী কে আনা হবে । একজন স্পেনের ডিফেন্ডার এর সঙ্গে ইতিমধ্যে কথা অনেক দূর এগিয়ে গেছে […]
স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ থেকে রাজ্যের মানুষ যাতে বঞ্চিত না হয় কঠোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৩ মে:- স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ যেন রাজ্যের সব মানুষ পায় সে ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব নার্সিংহোম স্বাস্থ্য সাথী কার্ড নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।পাশাপাশি ওই প্রকল্পের আওতায় যাতে যথাসম্ভব রাজ্যের হাসপাতালেই সাধারণ মানুষ চিকিৎসা করান সে ব্যাপারেও উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টি দেখাশোনার জন্য মুখ্যসচিব […]









