হাওড়া ,২৯ মার্চ:- সুদূর আমেরিকার নিউ জার্সি থেকে হাওড়া সিটি পুলিশের হোয়াটস অ্যাপে যোগাযোগ করে হাওড়া নিবাসী মায়ের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন মেয়ে। সেই আবেদনে সাড়া দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক পুলিশের এক কর্তা। এগিয়ে এল পুলিশ। বিশ্বের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত হাওড়ায় লকডাউনে আটকে থাকা মাকে সাহায্যের জন্যে হাওড়া সিটি পুলিশের করোনা সংক্রমণ সংক্রান্ত নোডাল অফিসারকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন মেয়ে। আর সেই আবেদনে সাড়া দিয়ে ষাটোর্ধ মায়ের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিল মানবিক পুলিশ। জানা গেছে, শনিবার রাতে হাওড়া সিটি পুলিশের এসিপি ট্র্যাফিক-২ অশোকনাথ চট্টোপাধ্যায়ের (যিনি বর্তমানে হাওড়া সিটি পুলিশের করোনা সংক্রান্ত বিভাগের নোডাল অফিসারের দায়িত্বপ্রাপ্ত) ফোনে একটি হোয়াটস অ্যাপ মেসেজ আসে যেখানে আমেরিকার নিউ জার্সি থেকে এক মহিলা হাওড়ায় বসবাসকারী তাঁর মায়ের জন্য লকডাউন পরিস্থিতিতে সাহায্যের আবেদন জানান। হাওড়া সিটি পুলিশের ফেসবুক পেজ থেকে অশোকবাবুর ফোন নম্বর নিয়ে তিনি যোগাযোগ করেন।
শনিবার রাতে পায়েল বন্দোপাধ্যায় নামের এক মহিলা অ্যামেরিকার নিউ জার্সি থেকে হোয়াটস অ্যাপে যোগাযোগ করে জানান, হাওড়ায় তাঁর মা একাই থাকেন।লকডাউনের ফলে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এবং তিনি খাদ্যদ্রব্যের সমস্যায় ভুগছেন। পায়েল একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও দূরত্বের কারণে কিছুই করতে পারছেন না। বিভিন্ন অনলাইন অ্যাপে খাদ্যসামগ্রীর অর্ডার দিতে চাইলেও সারা দেশে লকডাউনের কারণে তারাও যাবতীয় পরিষেবা স্থগিত রেখেছে। বিষয়টি জানার পরেই অশোকবাবু পায়েলদেবীকে জানান, রবিবার সকালেই তাঁর মায়ের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। রবিবার সকালে ব্যাঁটরা থানার পুলিশ আধিকারিকরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছে যান শ্যামাশ্রী সিনেমা হলের কাছে মাধব ঘোষ লেনের লোকনাথ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে। সেখানেই পায়েল বন্দোপাধ্যায়ের মা মিত্রা বন্দোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। হাওড়া সিটি পুলিশের বিপদের সময় এই সাহায্য পেয়ে খুবই খুশি মিত্রাদেবী জানান, হাওড়া সিটি পুলিশ খুব ভালো কাজ করছে।Related Articles
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হনুমান।
হাওড়া,৪ জানুয়ারি:- রাস্তার ইলেকট্রিক পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল একটি হনুমান। শনিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বালিটিকুরি শেঠপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমানটি একটি পেয়ারা গাছে বসেছিল। এরপর সে রাস্তা পেরিয়ে ইলেকট্রিক পোস্টে উঠে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাস্তার উপর দেহটি ছিটকে পড়ে। এলাকার প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মন্ডল স্থানীয় থানাকে বিষয়টি জানান। খবর দেওয়া […]
কালীঘাটের কাকু ধরা পড়তেই সুরের ছন্দপতন মুখ্যমন্ত্রীর, হুগলিতে সুকান্ত।
হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- উঠল বাই কটক যাই, মাথায় যখন পোকা নড়ে তখন এক একটা ইস্যু তুলে ধরে আবার দু দিন পর দেখবেন সোনিয়া গান্ধীর বাড়ি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাম করে কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি আরো বলেন সোনিয়া গান্ধীর জন্মদিনে শাড়ি উপহার দেবেন। গিয়ে মিষ্টি খাওয়াবেন। মমতা ব্যানার্জি কখন কি করছেন বোঝা […]
ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াচ্ছে সরকার।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- মরশুমের খামখেয়ালিপনার জন্য ক্ষতিগ্রস্থ চাষিদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। পুজোর আগেই যাতে তাঁরা শস্যহানীর ক্ষতিপুরণের টাকা পান সেজন্য উদ্যোগী হয়েছে কৃষি দফতর। জানা গিয়েছে বৃষ্টি ঘাটতির কারণে রাজ্যের প্রায় ২ লক্ষ ৪০ হাজার হেক্টর ধানি জমিতে এবার আর খরিফ মরশুমের ধান চাষ সম্ভব হচ্ছে না। প্রকৃতির এই খামখেয়ালিপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু […]










