নদীয়া, ১৩ জুন:- নদিয়া জেলার বেথুয়াডহরির অন্যতম আকর্ষণ বেথুয়াডহরি অভয়ারণ্য ৷ এখানে গোটা অরণ্য জুড়ে হরিণের স্বর্গরাজ্য ৷ এছাড়াও আছে নীলগাই , ময়ুর , নানা ধরণের পশুপাখি , ঘরিয়াল এবং ময়াল সাপ যাদের দেখতে প্রতিদিন এখানে প্রচুর পরিমানে দর্শণার্থী আসেন ৷ তবে অরণ্য থেকে বেড়িয়ে অনেক ভ্রমনার্থীরা হতাশ হয়ে বলেন হরিণের ঝাঁক দেখতে পাননি ৷ সম্প্রতি গোটা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত ৷ আমাদের দেশেও লকডাউন চলছে ৷ প্রসঙ্গতঃ অভয়ারণ্যও বন্ধ ৷ এই সময় দেখা গেলো অন্য ছবি ৷ অরণ্য সত্যিই অভয়ারণ্য হয়ে উঠছিলো হরিণের কাছে ৷ এখানে সেখানে দেখা যাচ্ছিলো হরিণের ঝাঁক ৷ তবে কি প্রতিদিনের এত দর্শণার্থীদের ভিড়ে ওরাও লুকিয়ে থাকতো অরণ্যের গভীর প্রদেশে ? দেখা দিতে চাইতো না মানুষকে ৷ ঝড়ে অরণ্যের অনেক গাছপালা ভেঙে পরার পরও কিন্তু চিত্রটা খুব একটা বদলায়নি ৷ এখনও অরণ্যে চোখ রাখলে দেখা যাবে হরিণের ঝাঁক ৷ কারো চোখে এতটুকু ভয় ভীতি নেই ৷ করোনা , লকডাউন , আমফান প্রকৃতির সব দুর্যোগ জয় করে হরিণরা যেনো তাদের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে ৷
Related Articles
বাঁকুড়ার প্রশাসনিক আধিকারিকদের এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
বাঁকুড়া,১২ ফেব্রুয়ারি:- পৌরসভার চেয়ারম্যানকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন , আপনি কি কোন কাজ করেন না আপনার নামে লোকের এত প্রবলেম কেন । একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ এর কাজ হলো মানুষের জন্য কাজ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা । যদি মানুষের কাছে ভুল করেন তাহলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে আসবেন । পাবলিক […]
জমি পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় জমি জরিপের কাজ শুরু।
কলকাতা, ৩ জুলাই:- বেহাত হয়ে যাওয়া খাস জমি পুনরুদ্ধার করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত রাজ্য প্রশাসন জেলায় জেলায় জমি জরিপের কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি দফতরের অধীনস্থ জমির পাশাপাশি সরকারের ল্যান্ড ব্যাংকের আওতায় থাকা জমির বাস্তবিক পরিমাপ নির্ধারণ করতেও জরিপ করে দেখা হবে বলে ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি সরকারি জমি জবরদখল […]
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে নার্সদের বিক্ষোভ হাওড়া জেলা হাসপাতালে।
হাওড়া, ৮ এপ্রিল:- বেতন বঞ্চনা অবিলম্বে নিরসনের দাবিতে, রাজ্য জুড়ে নার্সদের উপর নার্সিং এবং হাসপাতাল কর্তৃপক্ষের অত্যাচার বন্ধ করার দাবিতে, সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো দেওয়ার সাথে সাথে ওষুধ ছাঁটাই না করার দাবিতে নার্সদের বিক্ষোভ হলো হাওড়া জেলা হাসপাতালে। শুক্রবার ‘নার্সেস ইউনিটি’ হাওড়া শাখার পক্ষ থেকে হাওড়া হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান নার্সরা। প্ল্যাকার্ড, পোস্টার […]





