হুগলি , ১০ জুন:- শ্রীরামপুর থেকে ফেয়ারলি পর্যন্ত লঞ্চ পরিষেবা শুরু হলো আজl শ্রীরামপুর ফেরিঘাটে এই পরিষেবার সূচনা করেন শ্রীরামপুর পুরসভার প্রশাসক অমিয় মুখোপাধ্যায়l রিষড়া,কোন্নগর, বাগবাজার হয়ে এই লঞ্চ ফেয়ারলিতে পৌছবেl সকালে একটি লঞ্চ শ্রীরামপুর থেকে ফেয়ারলি যাবে আবার একইভাবে বিকালে একটি লঞ্চ শ্রীরামপুরে ফিরবেl একদিকে যাবার জন্য ৪৬ টাকা ভাড়া হলেও এই পরিষেবা পেয়ে খুশি যাত্রীরা l যদিও লঞ্চে যাত্রী সংখ্যা যেভাবে রয়েছে তার ফলে সামাজিক দূরত্ব কতটা মানা হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন l
Related Articles
রূপান্তরকামী’কে মারধরের অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ হাওড়ার ব্যাঁটরায়।
হাওড়া, ২ নভেম্বর:- রূপান্তরকামী’কে মারধরের অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ হাওড়ার ব্যাঁটরায়। এক রূপান্তরকারী’কে মারধরে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ব্যাঁটরা থানা এলাকা। ঘটনার সূত্রপাত আবাসনে জুতো রাখা নিয়ে। তা নিয়েই শুরু হয় বচসা। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে রাতভর বিক্ষোভ দেখান রূপান্তরকারীরা। […]
হাওড়ায় বিজেপির সদস্য প্রধান পদে নির্বাচিত হয়েই যোগ দিলেন তৃণমূলে।
হাওড়া, ১১ আগস্ট:- তৃণমূল ও বিজেপির সমর্থনে বিজেপির জয়ী প্রার্থী হয়েছিলেন প্রধান। কিন্তু বিজেপির মধুচন্দ্রিমা শেষ হতে না হতেই নির্বাচিত প্রধান শুক্রবার শপথ গ্রহণ কেন্দ্রেই তৃণমূলে যোগ দেন। হাওড়ার সাঁকরাইল ব্লকের বাণীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখানে ১২টি আসনের মধ্যে ৬টি আসনে তৃণমূল জয়ী হয়। বিজেপি ৫টিতে ও সিপিএম ১টি […]
ওয়ার্ক আউটে ব্যস্ত বজরং পুনিয়া ।
স্পোর্টস ডেস্ক, ২৪ জুলাই:- করোনা পরিস্থিতিতে এক বছরের জন্য পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। ২০২১ সালের জুলাইতে অলিম্পিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। লকডাউনের কারণে অন্যান্য ক্রীড়াবিদদের মতো গত কয়েক মাস গৃহবন্দি কুস্তিগির বজরং পুনিয়া। ফলে তাঁর অলিম্পিকের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছিল। এবার সুযোগ পেয়েই শুরু করেছেন জোরকদমে অনুশীলন। যদিও করোনার সামাজিক দূরত্ব বিধি বলবৎ […]








