হাওড়া ,১০ জুন:- কেন্দ্রীয় দল হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখে গেলেন। বুধবার সকালে ওই দলের সদস্যরা জেলাশাসকের অফিসেও আসেন। সেখান থেকে আসেন হাওড়া জেলা হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন তারা। এই মুহুর্তে হাওড়া জেলা হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসা না হলেও আগামী দিনে এখানে পরিকাঠামো থাকলে কি কি চিকিৎসা দেওয়া সম্ভব তাও খতিয়ে দেখেন তাঁরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস, হাওড়া জেলা হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালে রোগীদের পরিবারের সঙ্গেও কথা বলে খোঁজখবর নেন। সমস্যার কথা শুনে জেলাশাসককে নির্দেশ দিলেন বিষয়টি দেখার জন্য। হাওড়া থেকে কেন্দ্রীয় দল উলুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা হন।
Related Articles
চুঁচুড়া থেকে পুরীতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত তিন।
সুদীপ দাস, ৭ নভেম্বর:- ব্যান্ডেল থেকে পুরীতে যাওয়ার পথে উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনা। মৃত তিন। মৃতরা সকলেই চুঁচুড়া থানা এলাকা বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ব্যান্ডেল বালিকাটা থেকে দুই শিশু সহ আটজন গতকাল রাতে রওনা দেয় পুরীর উদ্যেশ্যে। উড়িষ্যার বালেশ্বরে আজ ভোরে দূর্ঘটনার কবলে পরে পর্যটকদের স্করপিও গাড়িটি। একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে দুমড়ে […]
বাসে অতিরিক্ত যাত্রী বহন আটকাতে কঠোর ব্যবস্থা নিতে চলেছে পরিবহন দপ্তর।
কলকাতা , ৭ আগস্ট:- বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন আটকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে রাজ্যের পরিবহন দপ্তর। করোনা আবহে রাজ্য সরকারের বেঁধে দেওয়া পঞ্চাশ শতাংশের অতিরিক্ত যাত্রী বাসে তোলা হলে বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন মহামারী আইনে সেই বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে […]
এবারের দীপাবলিতে বায়ু দূষণের মাত্রা ছিল অনেকটাই কম, জানালো পরিবেশ দপ্তর।
কলকাতা, ২৫ অক্টোবর:- কালী পূজা ও দীপাবলিতে গতকাল কলকাতায় বায়ু দূষণের মাত্রা ছিল অনেকটাই কম। গত ৩০ বছরের মধ্যে এবারেই দীপাবলির রাতে শহরে বায়ু দূষণ সর্বনিম্ন ছিল বলে পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে। দূষণের মাত্রা গত বারের তুলনায় কম ছিল প্রায় ৪০%। বাজি পোড়ানোর হার অন্যান্য বছরের থেকে কম থাকায় এবং বৃষ্টি জনিত পরিস্থিতির কারণেই […]











