হাওড়া, ৯ জুন:- ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে রাখা নিয়ে এবার বিবাদে জড়িয়ে পড়ল দুই পাড়ার লোকজন। হাওড়ার ডোমজুড়ের শলপ বটতলায় এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে তুমুল অশান্তির সৃষ্টি হয়। গন্ডগোল চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পাড়ার বাসিন্দারা। এলাকায় ব্যাপক ইট বৃষ্টি হয়। ঘটনায় জখম হন একাধিক জন। ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের এখানে স্কুলবাড়িতে রাখা যাবে না বলে বাধা দেয় একপক্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে মারধর করে বলেও অভিযোগ ওঠে। পুলিশের মারে বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে খবর। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
Related Articles
বিয়ার হাতে ইন্সটাগ্রাম ভিডিও বানাতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলো যুবক।
সুদীপ দাস, ২৪ মার্চ:- রহস্যজনকভাবে গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেলো যুবকের। নিখোঁজ যুবকের নাম রাকেশ রজক(২৪)। বাড়ি চুঁচুড়ার চকবাজারে। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বাড়ি থেকে বের হয় রাকেশ। তারপর আর ঘরে ফেরেনি সে। দুপুরে খাওয়ার জন্য রাকেশের মা মায়া রজক ছেলের ফোনে ফোন করলেও ফোন ধরেনি। বেশকয়েকবার ফোন করার পর অন্য কেউ ফোন ধরে […]
স্ত্রীকে খুনের চেষ্টা, পরে নিজেই ‘আত্মঘাতী’ স্বামী।
হাওড়া, ১৫ অক্টোবর:- স্ত্রীকে খুনের চেষ্টা করে পরে নিজেই ‘আত্মঘাতী’ হলেন স্বামী। এই ঘটনায় হাওড়ার চ্যাটার্জিহাটে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক অশান্তির জেরেই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার চেষ্টার পর নিজে আত্মঘাতী হন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চারাবাগান এলাকায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে […]
হুগলি জেলা জুড়ে মর্যাদার সাথে পালিত হলো কাজী নজরুল ইসলামের জন্মদিন।
মহেশ্বর চক্রবর্তী , ২৫ মে:- হুগলি জেলা জুড়ে মর্যাদার সাথে বিদ্রোহি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত হয়। প্রেম, মানবতা ও বিদ্রোহের প্রতীক কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনে সামিল হুগলি জেলাবাসী। এদিন জেলার বিভিন্ন জায়গায় কবির মুর্তিতে মাল্যদান থেকে শুরু করে সরকারি স্বাস্থ্য বিধি মেনে কবির জীবনী আলোচনা ও আদর্শ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট […]








