হাওড়া , ১৯ সেপ্টেম্বর:- কলকাতার স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক এবার সেতুর সূচনা হাওড়ায়।য় কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য সরকারকে সাহায্য করার জন্য উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন। শুধু চিকিৎসা নয় কোভিড পরিস্থিতিতে কি কি করণীয় সেই সম্বন্ধে এরা সকলকে পরামর্শ দেবেন।কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে শনিবার সকালে হাওড়ার শরৎ সদনে এই টিম ‘সেতু’র ( সমাধানের সন্ধানে ) সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা। এই ‘সেতু’র মাধ্যমেই করোনা নিয়ে চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে। মন্ত্রী অরূপ রায় জানান,”৭৪৩৯৩৯৭৮ এবং ৭৪৩৯৪০৩৩০৪ এই দুটি নম্বরে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত যে কেউ ফোনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি মন্ত্রী আরো বলেন , ‘প্রোটেক্ট দ্য ওয়ারিঅর’ নামে ওই সংগঠন যে উদ্যোগ নিয়েছে তিনি তাদের পাশে আছেন। আর তাঁরা চান এই উদ্যোগের মাধ্যমে একদিন সকলে করোনাকে জয় করবে। সকলে করোনামুক্ত হবে।
Related Articles
হাওড়ায় ভোট গণনা কেন্দ্রের বাইরে ভীড় হটাতে লাঠিচার্জ নিরাপত্তা বাহিনীর।
হাওড়া, ১১ জুলাই:- হাওড়া সাঁকরাইলের সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ। ভোট গণনাকেন্দ্রের গেটে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। ভোটকেন্দ্রে ঢোকার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করেন বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠচার্জ করে নিরাপত্তা বাহিনী। Post Views: 364
পুরানো তৃণমূল কর্মীদের সংবর্ধনার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা বৈদ্যবাটির ১৪ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ৯ জুন:- প্রতিবছরের মত এ বছরেও হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, এবং সংগঠনের সাধারণ সম্পাদক অপরূপ মাজির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো একটি মেগা অঙ্কন প্রতিযোগিতা, পাশাপাশি এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এলাকার যে সমস্ত কৃতি ছাত্র-ছাত্রী যারা ভালো ফল করেছে তাদের সংবর্ধনা জানানো হয় এছাড়াও বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রবীণ […]
রাজ্য সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে হাওড়ায় অবরোধ বিজেপি কর্মীদের।
হাওড়া, ১০ অক্টোবর:- মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে নিউটাউন থেকে মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় গ্রেফতার হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে হাওড়ায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। প্রতিবাদে হাওড়ায় পথ অবরোধ হয়। সোমবার উত্তর হাওড়া বিজেপি মন্ডল ২ এর তরফ থেকে জি টি রোড উড়িয়াপাড়ার কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ হয়। এর জেরে তীব্র […]









