এন্টারটেনমেন্ট ডেস্ক , ৯ জুন:- কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠাচ্ছেন, আবার কখনও লকডাউনের মধ্যে মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন, তাঁর সন্তানকে। করোনা আবহে এভাবেই যেন নেটিজেনদের চোখের মণি হয়ে উঠেছেন সোনু সুদ। এসবের মধ্যে এবার এক দম্পতির বিয়ে টিকিয়ে রাখতে মাঠে নামতে হল সোনু সুদকে। সম্প্রতি সোনু সুদকে ট্যুইট করেন মুকেশ মেহরা নামে এক ব্যক্তি। তিনি বলেন, সোনু সুদ যেন তাঁকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করে দেন। বর্তমানে অসমের গুয়াহাটিতে রয়েছেন তিনি। লকডাউনের জেরে তাঁর রোজগার বন্ধ। ফলে স্ত্রীর সঙ্গে অশান্তি লেগেই রয়েছে। তাই তিনি দিল্লি থেকে হরিয়ানার রেওয়ারিতে ফিরে যেতে চান। সোনু যদি তাঁর দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে অভিনেতার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন বলেও জানান ওই ব্যক্তি। ট্যুইটারে ওই ব্যক্তির এমন আর্জি শুনে পালটা জবাব দেন সিম্বা অভিনেতা। তিনি বলেন, দয়া করেন লড়াই করবেন না। নিজেদের সম্পর্কের উপর কঠিন সময়ের প্রভাব পড়তে দেবেন না। পরিস্থিতি ঠিক হলে, দুজনকে ডিনারে পাঠানোর ব্যবস্থা তিনি করবেন তবে তাঁরা যেন আর লড়াই না করেন, সেই আশ্বাস তাঁকে দিতে হবে বলেও পালটা আর্জি জানান সোনু সুদ।
Related Articles
ফের মুখ্যমন্ত্রীকে তার সাথে আলোচনার প্রস্তাব রাজ্যপালের।
কলকাতা,২৪ ডিসেম্বর:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ দিনের সমাবর্তন ঘিরে যে ঘটনা ঘটেছে, পুনরায় বিকেলে রাজ্যপাল সে ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, যা হল তা বেআইনি, অসাংবিধানিক। আচার্যের অধিকার বা এক্তিয়ারকে চ্যালেঞ্জ করা হল। এটা আমাকে পীড়া দিচ্ছে। সবটাই হচ্ছে দূর নিয়ন্ত্রণের মাধ্যমে। এতে রাজ্যের শিক্ষাব্যবস্থার অতি দ্রুত ক্ষয় হচ্ছে।রাজ্যপাল বলেন, বুলেটের চেয়েও শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে […]
স্বামীজির জন্মদিনে শোভাযাত্রা রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের উদ্যোগে
হাওড়া , ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে রাজ্যজুড়ে। এ উপলক্ষে আজ ১২ ই জানুয়ারি শ্রীমা সারদার ইচ্ছায় গড়ে ওঠা কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বলরাম বসু ঘাটের পাশ দিয়ে আশুতোষ মুখার্জী রোড হয়ে পুনরায় […]
শিবরাত্রিতে তারকেশ্বরে ভক্তের ঢল, সারারাত খোলা থাকবে মন্দির, বাড়ানো হয়েছে নিরাপত্তা।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- আজ শিবরাত্রি। সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় তারকেশ্বরে। পূর্নাথীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় দুধ গঙ্গাজল ঢেলে পুজো দিচ্ছেন। শিবরাত্রী উপলক্ষ্যে তারকেশ্বর মন্দির সারা রাত খোলা থাকে। আজকের দিনে শিবের পুজোর কোনো ভোগ নিবেদন করা হয়না। শুধুমাত্র ফল, দুধ, ঘি, মধু ও মিষ্টি নৈবিদ্য দেওয়া হয়। কথিত আছে, […]









