হাওড়া , ২৬ এপ্রিল:- ডিউটিরত অবস্থায় হাওড়ার বালিহল্টে দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন ট্রাফিক কনস্টেবল নারায়ণ চন্দ্র দত্ত ( ৫৭ )। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। গত ১৫ এপ্রিল বালিহল্টে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। একটি নার্সিংহোমে চিকিৎসা চলছিল তাঁর। রবিবার তাঁর মৃত্যু হয়। এরপর সরকারি নিয়ম অনুযায়ী সোমবার তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। বালি ট্রাফিকের পদস্থ কর্তারা এবং বালি থানার আইসি শেষ শ্রদ্ধা জানান তাঁকে।
Related Articles
ধনেখালি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভোট হলো।
হুগলি , ৬ এপ্রিল:- নিয়াখালি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভোট হলো। বিভিন্ন জায়গায় ও বুথের সামনে অবৈধ জমায়েতের খবর মিলতেই কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে ব্যাবস্থা গ্রহন করে। জমায়েত ভাঙতে দু’একটি জায়গায় পুলিশি লাঠি চার্জেরও খবর মিলেছে। যদিও এদিন ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসিমা পাত্রের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক নতুন ভোটারকে অযথা […]
মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।
হুগলি , ২৮ মে:- মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।দাদপুরের গোবিন্দপুরের কাছে আজ সকালে দু নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনার কবলে পরে ট্রাভেরা গাড়ি।আহতদের উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মহারাষ্ট্রের করঞ্জা থেকে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা।আহতরা হল ধনঞ্জয় সরকার,সুজন সরকার,করঞ্জিত […]
আরামবাগের নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ওড়িশা থেকে।
হুগলি, ২৫ নভেম্বর:- নিখোঁজ হওয়ার দিনদুয়েক পর ওড়িশার কেওনঝড় থেকে উদ্ধার বাংলার কলেজ ছাত্রের দেহ। শনিবার সকালে তারাশংকর সরকারের দেহ উদ্ধার করা হয়। দুঃসংবাদ পৌঁছতেই আশুতোষ কলেজের ছাত্রের আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়ার বাড়িতে নেমেছে শোকের ছায়া। চোখের জল বাঁধ নামছে না কারও। ওড়িশার কেওনঝড়ের ঝরনায় পড়ে গিয়ে নিখোঁজ হন দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের ছাত্র […]







