পশ্চিম মেদিনীপুর,২৮ নভেম্বর:- প্রত্যাশা ছিলই । সেই মতো জয়ের ধারা অব্যাহত রাখল। প্রত্যাশা মতোই গেরুয়া শিবিরকে এক ধাক্কায় পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল খড়গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ২০,৮১১ ভোটের ব্যবধানে বিরোধীদের পিছনে ফেলেছেন তিনি । গণনা শেষে তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট, বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং কংগ্রেস পেয়েছে ২২,৫৩০ ভোট । প্রথম রাউন্ডে সবাইকে অবাক করে সিপিএম-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও পরের রাউন্ড থেকেই পিছিয়ে পড়েন তারা। এগিয়ে যান বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা । কিন্তু পঞ্চম রাউন্ডের পর থেকে তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূলের প্রদীপবাবু । তারপর প্রতি রাউন্ডেই ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলে তৃণমূল। দিলীপ ঘোষের গড়েই পদ্ম শিবিরকে চূর্ণ করে জয় পেল ঘাসফুল।পাশি জয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। সর্বত্র দলীয় পতাকা নিয়ে উল্লাস সহকারে মিছিল করেন কর্মী-সমর্থকরা । অবশ্য ফলপ্রকাশ নিয়ে এখনও মুখ খোলেননি রাজ্য বিজেপি নেতৃত্ব । ভোটে পরাজয়ের কারণ হিসাবে উঠে এসেছে গোষ্ঠী দ্বন্দের তত্ব। এমনকি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ওই খড়গপুর কেন্দ্রে গোঁজ প্রার্থী হিসাবে দাঁড়িয়ে ছিলেন দলেরই এক বিক্ষুব্ধ নেতা। সেই কারণে বিজেপি প্রার্থীর ভোট ভাগাভাগিতে অনেকটাই এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী ভোট প্রচারে ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে প্রচার করায় খড়গপুর কেন্দ্রের সাধারণ ভোটারদের সামনে প্রকাশ্যে চলে আসে বিজেপির গোষ্ঠী কোন্দলের চিত্র। আর তাতেই কিছুটা বেশ কিছুটা বাড়তি অক্সিজেন পেয়ে ভোটের ময়দানে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
Related Articles
নির্বাচনের আগে বোমাবাজিতে উতপ্ত জগদ্দলের রুস্তমগুমটি এলাকা
ব্যারাকপুরঃ- , ২১ এপ্রিল:-রাত পহোলেই ষষ্ঠ দফার নির্বাচন। তার আগেই জগদ্দলের রুস্তমগুমটি এলাকায় ব্যাপক বোমাবাজি করে একদল দুষ্কৃতী। এদিকে বোমাবাজির ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল ওই এলাকায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে ওই এলাকায় ব্যাপক বোমাবাজি করে। পরপর দুটি বোমার আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসে এলাকার […]
পুলিশ বিজেপি কর্মীদের উপর গুলি ছুঁড়লে বিজেপির কর্মীরা ফুল ছুড়বে না: সায়ন্তন বসু।
শিলিগুড়ি , ২৫ আগস্ট:- শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজকে শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক আছে । এবং আগামীকাল করণদিঘি থানা ঘেরাও আছে সেইটা জোরদার হবে । আজকেও রায়গঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট অফিস ঘেরাও ছিল । সেখানে আমাদের মহিলা মোর্চার সভানেত্রী রাজ্যের অগ্নিমিত্রা পাল ছিলেন। এবং আমার […]
স্বার্থ মিটতেই ঠাঁই রাস্তায় , মানকুন্ডুর জুলি পৌঁছল ব্যান্ডেলে !
সুদীপ দাস , ৩০ জুলাই:- ছিলো গত ২৭ তারিখ। সেদিন দুপুর থেকে হঠাতই পাড়ার নেড়িদের খপ্পরে পরে “জুলি”। জুলি হলো “গোল্ডেন রিট্রিভার”। অসুস্থ জুলিকে টেনে হিচরে নেড়িরা নিজেদের শিকার বানানোর প্রচেষ্টা চালাতে থাকে। যা দেখে হুগলীর মানকুন্ডু পালপাড়ার বাসিন্দাদের চক্ষু চড়কগাছ। “গোল্ডেন রিট্রিভারে”র মত উন্নত জাতের সারমেয় তো ঘড়ে থাকার কথা। কিন্তু রাস্তায় এলো কি […]






