হাওড়া ,৩১ মে:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১দিনের মাথায় আগামীকাল পয়লা জুন থেকে নতুন করে চালু হচ্ছে জলপথ পরিষেবা। জানা গেছে প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হবে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। জলপথ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেককে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে ডিউটি করতে হবে এবং পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আপাতত নিরাপত্তার কারণে অল্প সংখ্যক যাত্রী নিয়েই এখন পরিষেবা চালু হচ্ছে। ছোট লঞ্চগুলিকে প্রথমে এই পরিষেবার কাজে ব্যবহার করা হবে। দীর্ঘদিন লকডাউনের কারণে জলপথ পরিষেবা এতদিন বন্ধ ছিল। সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। এখন ৭১দিন পর অবশেষে এই পরিষেবা চালু হতে চলায় এরফলে উপকৃত হবেন লঞ্চের যাত্রীরা।
Related Articles
শিল্পকলার গুরুত্ব ফেরাতে নববর্ষের দিনে পদযাত্রা, বৈদ্যবাটিতে।
হুগলি, ১৪ এপ্রিল:- আন্তর্জাতিক শিল্পকলা দিবস ও নববর্ষকে সামনে রেখে দুটি অঙ্কন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলার সমাজে শিল্পকলার গুরুত্ব কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে তাই ছোটদের মধ্যে শিল্পকলার গুরুত্ব পুনরায় ফিরিয়ে আনতে ও সমাজ সচেতন করতে মতো নববর্ষের মতো শুভ দিনে এই শোভাযাত্রা। এইদিন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম […]
অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ মহিলা ফুটবল বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা ফিফার।
স্পোর্টস ডেস্ক১২ মে:- অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করল ফিফা। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ হবে অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ। আগামী নভেম্বরে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে ভারতে এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা গত মাসেই […]
চুঁচুড়ায় কেএমডিএ গঙ্গা অ্যাকশান প্লানের লিফটিং স্টেশন তৈরীর কাজ শুরু হল ফিরহাদ হাকিমের ফোনে!
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- লিফটিং স্টেশন তৈরীর কাজে মাটি তোলার সময় ফাটল ধরেছিল চুঁচুড়া পিপুলপাতি কদমতলার কয়েকটি বাড়িতে। বিপদজনক হয়ে যাওয়ায় একটি পরিবারকে সরাতে হয়েছিল।আগে থেকে ব্যবস্থা না নিয়ে কাজ করায় বিপত্তি হওয়ায় বিধায়কের ধমকে কাজ বন্ধ হয়েছিল প্রকল্পের। চার দিন পর আজ কেএমডিএ ইঞ্জিনিয়াররা প্রকল্প এলাকায় এসে বিধায়কের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্থ বাড়ি গুলোকে আগের […]










