স্পোর্টস ডেস্ক, ৩১ মে:- অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। জার্মানির বুন্দেসলিগা দিয়েই ইউরোপে শুরু হয়েছে ফুটবল যজ্ঞ। আর করোনা আবহে ময়দানে ফিরেই দর্শকদের একের পর এক ম্যাচে চমক দেখাচ্ছে বায়ার্ন। লিগ শুরুর পর চার ম্যাচে বায়ার্ন এখনও পর্যন্ত ১৩টি গোল করেছে। ১৭ মে ইউনিয়ান বার্লিনের বিরুদ্ধে ২-০ গোলে বায়ার্ন ম্যাচ জেতে। এরপর ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধ ৫-২ গোলে জয়। ডর্টমুন্ডের বিরুদ্ধে ১-০ জয় ও শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে ৫ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল বায়ার্ন।শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে বায়ার্নের স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি জোড়া গোল করেন। বঁজামা পাভা ও অ্যালফোনসো ডেভিস একটি করে গোল করেন। বিপক্ষের মাথিয়াস জোরগেনসেনের সৌজন্যে একটি আত্মঘাতী গোল হয়। ৫ গোলে ম্যাচ জয়ের ফলে লিগ তালিকায় শীর্ষেই থাকল বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচ শেষে বায়ার্নের ঝুলিতে এখন ৬৭ পয়েন্ট। অন্যদিকে ২৮ ম্যাচ শেষে ডর্টমুন্ডের ঝুলিতে সেখানে ৫৭ পয়েন্ট। ১ ম্যাচ বেশি খেল ডর্টমুন্ডের থেকে ১০ পয়েন্টে এগিয়ে মিউনিখ।
Related Articles
ভুয়ো ওয়েবসাইট খুলে গ্রুপ-ডি তে চাকরি দেবার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার -২ ।
কলকাতা , ২০ আগস্ট:- ১০০ এর বেশি ফেক ওয়েবসাইট খুলে গ্রুপ ডি তে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ । অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার চক্রের দুই মূল পান্ডা । গ্রেপ্তার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ । রবীন্দ্র নাথ মন্ডল (অভিনয়ের সাথে যুক্ত) ও শুভজিদ মুখার্জি (ফেক ওয়েবসাইট তৈরির […]
সংসারে অভাব দূর করতে টোটো নিয়ে রাজপথে পদ্মা , বিশ্ব নারী দিবসে তাকে কুর্নিশ আরামবাগবাসীর।
আরামবাগ, ৮ মার্চ:- সংসারের অভাব দূর করতে টোটো নিয়ে শহরের রাজপথে পদ্মা। বিশ্ব নারী দিবসে পদ্মাকে কুনিশ আরামবাগবাসীর। সারা বিশ্বের সাথে সাথে আরামবাগেও মর্যাদার সাথে পালিত হচ্ছে বিশ্বনারী দিবস। এই বিশেষ দিনে আপনাদের সামনে এক নারীর কঠিন জীবন সংগ্রামের কথা তুলে ধরবো। যে সকাল হলেই ছেলে মেয়েদের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ঋন […]
গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান বলাগড় থানার।
হুগলি, ১১ জুলাই:- গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান বলা গড় থানার। বৃহস্পতি বার হুগলী গ্রামীণ জেলা পুলিশের আওতাধীন বলা গড় থানার পক্ষ থেকে নিষিদ্ধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালানো হলো গুপতিপাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত চর কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের শক্তিপুর গ্রামের গঙ্গার ধারে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা আজ এই অভিযান চালায় ।অভিযানের […]








