সুদীপ দাস , ২৮ মে:- প্রায় দুই মাসের অধিক লকডাউন থাকার পর আজ থেকে রাজ্য সরকারের নির্দেশ মত কলকাতার পাশাপাশি জেলাতেও অটো চালানোর নির্দেশ দেয়া হলেও অন্যান্য দিনের মতো অটো চোখেই পড়ল না। প্রসঙ্গত করণা আতঙ্কে লকডাউন থেকেই বন্ধ হয়েছিল যান চলাচল। বাদ পড়েনি অটোও। সেই থেকেই বন্ধ থাকার পর আজ থেকে রাজ্য সরকারের নির্দেশে পুরনো ভাড়া বহাল রেখেই দুজন যাত্রী নিয়ে অটো চলাচলের অনুমতি দেয়া হয়। কিন্তু আমাদের ক্যামেরায় জেলার সদর শহর চুঁচুড়ায় অটো লক্ষ্ম করা গেল না। হাতে গোনা কয়েকটা অটো দেখা গেল রাস্তায়। যারা অটো নিয়ে রাস্তায় বেরিয়ে ছিল তাদের অভিমত এতদিন লকডাউন এর ফলে আমাদের রুজি-রুটির টান পড়েছিল। তবে রাজ্য সরকারের অটো চালানোর এই নির্দেশ কে সাধুবাদ জানালেও তাদের বক্তব্য ন্যূনতম ভাড়া 5 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা করা হলে এবং দূরত্ব মেনে তিনজন যাত্রী নিয়ে যাওয়ার অনুমতি দিলে হয়তো আমাদের পরিবারের লোকজন গুলো খেতে পারবে।
Related Articles
সন্দেশখালি ধাঁচে আন্দোলন এবার হাওড়ায়!
হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- সন্দেশখালির ধাঁচে আন্দোলন এবার হাওড়ার পাঁচলায়। স্থানীয় দীঘিরপাড় এলাকায় একটি দীঘি ভরাট করাকে উত্তেজনা। গ্রামবাসীদের অভিযোগ অবৈধভাবে দীঘি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এরই প্রতিবাদে সরব হন এলাকাবাসীরা। এর জেরে গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ পাঁচলার জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে। সোমবার ওই এলাকা পরিদর্শন করেন বিজেপির হাওড়া জেলা মহিলা মোর্চার সভানেত্রী […]
পিকনিকে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে মারধর , অভিযোগে গ্রেপ্তার চার।
আরামবাগ, ১০ জানুয়ারি:- ডিজে বক্স বাজানোকে কেন্দ্র মারধর। আর এর জেড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলে। ধৃতদের নাম রাহুল দুলে, সুমন রায়, মনোহর দুলে ও আকাশ দুলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারায় পিকনিকে সকাল থেকেই তারস্বরে ডিজে বাজছিল আরামবাগের নওপাড়ায়। এলাকার মানুষ অতিষ্ঠ […]
হটস্পট হাওড়ায় লকডাউন ভাঙলেই পুলিশের কড়া দাওয়াই । রাস্তায় কান ধরে ওঠবোস করানো হচ্ছে।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- হটস্পট হাওড়ায় লকডাউন ভাঙলেই পুলিশের কড়া দাওয়াই। আইন ভঙ্গকারীদের কপালে জুটছে শাস্তি। রাস্তায় কান ধরে ওঠবোস করানো হচ্ছে। ইতিমধ্যেই হাওড়ায় বেশ কিছু এলাকা ‘হটস্পট’ চিহ্নিত করে চলছে সম্পূর্ণ লকডাউন। শুরু হয়েছে পুলিশের নজরদারি। নিয়ম ভাঙলেই সেখানে কড়া দাওয়াই দিতে দেখা যাচ্ছে পুলিশকে। কারণ না দেখাতে পারলেই রাস্তায় কান ধরে ওঠবোস করিয়ে […]










