সুদীপ দাস,১৮ মে:- সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চুঁচুড়া শহর ও চুঁচুড়া মহকুমা এলাকার বুকে খুলে গেল একের পর এক শপিং সিটি। লকডাউনের চতুর্থ পর্যায়ে যেখানে একাধিক শিথিলতা ইতিমধ্যেই এনেছে কেন্দ্র তথা রাজ্য সরকার, তেমনি স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন বিষয়গুলি থাকবে নিষিদ্ধ। দোকানপাট খোলার ক্ষেত্রে জানানো হয়েছে ছোট ছোট স্ট্যান্ড অ্যালোন দোকান নির্দিষ্ট নিয়ম মেনে খুলতে পারবে দোকান মালিকরা, তবে সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে বড় দোকান, শপিং মল বা শপিং কমপ্লেক্স। বহু সংস্থা যেমন সেই কথা মেনে এখনো বন্ধ রেখেছে তাদের শপিং কমপ্লেক্সে, আবার সেই নির্দেশকে তোয়াক্কা না করে চুঁচুড়া মহকুমা ও শহরের ভিতর একাধিক শপিং সিটি এবং মাল্টি ফাংশন দোকান খোলা হচ্ছে প্রতিনিয়ত। মূলত জামা কাপড়ের যেসব বড় দোকান রয়েছে তাদের ক্ষেত্রেই দেখা গেছে এই বেনিয়ম। দোকান কেন খোলা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করলে দোকানের ম্যানেজার জানান তাদের ট্রেড লাইসেন্স গার্মেন্টস এর, সেই কারণেই প্রশাসনিক অনুমতি নিয়েই নাকি খোলা হয়েছে দোকান। তবে এই বিষয়ে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি জানান, বিষয়টি তাদের জানা ছিল না, যদি সত্যিই বড় দোকান খোলা হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা পুরসভার তরফ থেকে নেওয়া হবে।
Related Articles
সিবিআই পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা , অপহৃতের চিৎকারে স্থানীয় মানুষের হাতে ধরা পড়লো অপহরণকারী।
হুগলি , ৯ ডিসেম্বর:- সিবিআই পরিচয় দিয়ে অপহরণের চেষ্টা, অপহৃতের চিৎকারে স্থানীয় মানুষের হাতে ধরা পড়লো অপহরণকারী। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকেই আটক করেছে শ্রীরামপুর থানার পুলিশ। শ্রীরামপুর সুকান্তপল্লীতে বাইকে করে দুই যুবতীকে নিয়ে যাচ্ছিল এক যুবক। সেখানে এক যুবতী কয়েকজন পথচারীকে দেখে বাঁচাও বাঁচাও চিৎকার করে বাইক থেকে লাফ মারে। এলাকাবাসীরা তিনজনকেই ধরে আটকে রেখে পুলিশে […]
মনোনয়ন জমা দিতে সব রাজনৈতিক দলগুলির ব্যস্ততা ছিল তুঙ্গে।
তরুণ মুখোপাধ্যায়, ৮ ফেব্রুয়ারি:- আগামীকাল আসন্ন পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর তার আগের দিন অর্থাৎ আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন। সেই রকম চিত্র দেখা গেল শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে। ডানকুনি, উত্তরপাড়া কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি, রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে […]
শুভেন্দু অধিকারীর ভোটার তালিকায় দু জায়গায় নাম থাকার অভিযোগ তুলে কমিশনকে চিঠি তৃণমূলের।
কলকাতা , ১৭ মার্চ:- দুই জায়গায় ভোটার তালিকায় তার নাম রয়েছে বলে অভিযোগ তুলে তৃনমূল কংগ্রেস নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে। ঐ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম বৈধভাবে তোলা হয়নি বলেও তৃনমূল কংগ্রেসের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা […]







