হুগলি,৭ মে:- সরকারে নির্দেশ মত কনটাইনমেন্ট এলাকা ছাড়া গ্রীন ও অরেঞ্জ জোনের দোকান পাট সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখা যাবে। আজ রিষড়া থানার উদ্যোগে রক্তদান অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডি,সি,পি শ্রীরামপুর ঈশানী পাল। তবে শপিং মল গুলিকে এই অনুমতি দেওয়া যাবেনা। কনটাইনমেন্ট জোন ছাড়া যে সমস্ত মদের দোকানগুলো খোলা থাকছে সেখানে সমাজিক দূরত্ব যাতে বজায় থাকে সে ব্যাপারে পুলিশ নজর রাখছে বলে ডি,সি,পি জানান।করোনার আবহে রক্তদান শিবির গুলি হতে পারছে না। প্রতিবার এই সময় সাধারণত রক্তের একটা অভাব দেখা যায়, সেই কথা মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মীদের কাছে আহ্বান জানিয়েছিলেন যাতে তারা এই বিপদের দিনে রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের সাহায্য করেন ইতিমধ্য রাজ্য জুড়ে পুলিশ কর্মীরা এগিয়ে এসেছেন এই মহৎ কাজে। সেইমতো আজ চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট 30 জন পুলিশ কর্মী এখানে রক্ত দান করেন। এবং আজকের এই অনুষ্ঠানে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডক্টর হুমায়ুন কবীর , ডি,সি,পি শ্রীরামপুর ঈশানী পাল , রিষড়া থানার আধিকারিক প্রবীর দত্ত , এ,সি,পি ৩ মৌমিতা সেন , ডি,সি,পি হেড কোয়ার্টার সঞ্জয় গঙ্গোপাধ্যায়, চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র সহ রিষড়া থানার সমস্ত পুলিশ আধিকারিক কর্মীরা উপস্থিত ছিলেন।
Related Articles
কঠিন সময়ে পায়ে হেঁটে প্রচারে মন্ত্রী স্বপন দেবনাথ ।
তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- মানুষ এখন গৃহবন্দী, বড় কঠিন সময় যাচ্ছে এখন দেশবাসীর, এই কঠিন সময়ে করোনা মোকাবিলায় এবার ধাত্রীগ্রাম থেকে বর্ধমান শহর, সর্বত্র পায়ে হেঁটে প্রচার করছেন মন্ত্রী স্বপন দেবনাথ । তাঁর প্রচার কর্মসূচির মধ্যে ছিল পূর্বস্থলী, সমুদ্রগড় , সাতগেছিয়া এলাকাও। বৈঠক করেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও। প্রায় প্রতিদিনই এই ভাবে একানাগারে করোনা ভাইরাসের […]
প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি,দিলীপ-মুকুলকে কটাক্ষ সুব্রত মুখোপাধ্যায়ের।
প্রদীপ সাঁতরা,১২ মার্চ :- পুরভোটে বিজেপি প্রার্থী পাচ্ছে না বলে দিলীপ ঘোষ, মুকুল রায়দের কটাক্ষ করলেন সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন, পুরভোটে সাধারনত যুবকরাই বেশি প্রার্থী হয়। কারণ পুরভোটের দৌড়ঝাঁপ সব থেকে বেশি। আসন্ন পুরভোটে যুবকরা বিজেপির হয়ে প্রার্থী হতে চাচ্ছে না। তাই বিজেপি পুরভোটে প্রার্থী পাচ্ছে না বলে মুরলিধর সেন […]
বলবিন্দরের সঙ্গে সাক্ষাৎ করলেন পরিবারের সদস্যরা।
হাওড়া ১৪ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এর আগে থানায় অভিযোগ জানানো হয়েছিল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল গত সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দিয়েছিলেন। কথা বলেছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। এবার তার একদিন […]






