হাওড়া , ১৭ আগস্ট:- হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ বছরের এক কিশোরী । তার হৃদযন্ত্র প্রতিস্থাপন হবে । সোমবার গ্রিন করিডর করে অঙ্গ আনা হয় কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে । করোনা পরিস্থিতিতে শহরে অঙ্গ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিল এক মৃতের পরিবার । সেই মৃতের অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি এক কিশোরীর । গত শুক্রবার রাতে কল্যাণীতে দুর্ঘটনায় গুরুতর জখম হন ভাটপাড়ার বাসিন্দা এক যুবক । তিনি পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী হাসপাতালে । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে পাঠানো হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানে নিয়ে গেলে গত রবিবার রাতে মৃত্যু হয় তার । এরপরই অঙ্গদানের সিদ্ধান্ত নেন মৃতের পরিবার । হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ বছরের এক কিশোরী । মৃতের অঙ্গ প্রতিস্থাপন হবে অসুস্থ ওই কিশোরীর দেহে । গ্রিন করিডর করে ওই অঙ্গ এদিন বিকাল নাগাদ আনা হয় কলকাতা থেকে।
Related Articles
রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে ৯২ দশমিক ৭২ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ২২ নভেম্বর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে ৯২ দশমিক ৭২ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় কিছুটা কমে নতুন করে তিন হাজার ৫৯১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৫৬ হাজার ৩৬১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ২৩ হাজার ১২৯ জন সুস্থ […]
শীতলা অষ্টমীতে ভক্তদের ভিড় শ্রীরামপুর চাতরায়।
হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- হালকা শীতের আমেজের মধ্যেই ভোর বেলা দমকা হাওয়া ও এক পশলা বৃষ্টির মধ্যেই মঙ্গলবার শীতলা অষ্টমী তিথিতে ভক্তদের ভিড় জমছিল। ভোরের আলো ফোটা শুরুর পর থেকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লম্বা হয়েছে ভক্তদের লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মন্দিরে ডাব ও গঙ্গা জল দিয়ে শীতলা মা কে পুজো দিয়েছেন অগনিত ভক্তরা। […]
হুরমুড়িয়ে ভেঙে পড়ে জান বাড়ির আরও বেশ কিছুটা অংশ।
হাওড়া , ৩০ সেপ্টেম্বর:- সকাল সাড়ে বারোটা নাগাদ প্রথমবার ভেঙে পড়ার পর বিকেল পাঁচটা নাগাদ আরো একবার ভেঙে পড়ল হাওড়ার পুরাতন জান বাড়ির একাংশ। স্থানীয় সূত্রে খবর সকালের একাংশ ভেঙে পড়ার পর বাকি বিপজ্জনকভাবে রাস্তার দিকে থাকা অংশটুকু ভেঙে ফেলার জন্য যখন পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা কাজ শুরু করেন ঠিক তখনই প্রবল শব্দে হুরমুড়িয়ে […]







