তরুণ মুখোপাধ্যায়,৭ মে:- সারা বিশ্বজুড়ে ভগবান তথাগত বুদ্ধের ২৫৬৪ তম বুদ্ধপূর্ণিমা পালন করা হচ্ছে আজ। এবছর করোনার আতঙ্কে সবকিছু স্তব্ধ হয়ে গেছে। সমস্ত অনুষ্ঠান সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। এদিন হুগলির রিষড়ার বড়ুয়াপাড়ার বৌদ্ধ বিহারে সকালে অনুষ্ঠানটি পালন করা হলো অতি সংক্ষিপ্ত আকারে। বৌদ্ধ বিহারের বৌদ্ধ সন্ন্যাসী রা ছাড়াও কয়েকজন সাধক সাধিকা এসেছিলেন এবং উপস্থিত ছিলেন কিছু ধর্মপ্রাণ মানুষ ।তবে যা হয়েছে সবটাই সংক্ষিপ্ত আকারে। সোশ্যাল ডিসটেন্স মেনে। এখানকার ভিক্ষুরা জানালেন প্রতিবছর প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে। কিন্তু এ বছর করোনার যে ভয়াবহতা বিশ্বজুড়ে পড়েছে , সেই কারণে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বী এখানকার মানুষরা সেইভাবে উপস্থিত হতে পারেননি। বাড়িতে বসেই সবাই প্রার্থনা করেছেন প্রভু তথাগত ভগবান বুদ্ধের কাছে।আজ সন্ধ্যায় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে হবে। এবং প্রভু ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করা হবে সকলের মঙ্গলের জন্য।
Related Articles
এবার আপডেটেড মিড ডে মিল চালু করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মিলের জন্য যে পরিমান খাদ্য আগে বরাদ্দ ছিল সেই খাবার এবার বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এ নিয়ে। সেখানেই বরাদ্দ খাবার বাড়ানোর কথা উল্লেখ করে জানানো হয়েছে। অনেকেই বলছেন সামনেই ভোট। […]
স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ হাওড়ায়।
হাওড়া, ১২ জুন:- স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ। ঘটনাস্থল হাওড়ার ডোমজুড়। ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হামলা স্কুল ছাত্রীর উপর। ডোমজুড় থানার অন্তর্গত লক্ষণপুরের বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর আহত ছাত্রী তার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে ডোমজুড় বিডিও অফিসের সামনে। সেখানেই সেই […]
লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের নির্দেশ মেনে থানা ভিত্তিক রিপোর্ট পাঠানো হচ্ছে।
কলকাতা, ১৮ নভেম্বর:- আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যের থানা ভিত্তিক রিপোর্ট পাঠানো হচ্ছে। আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই প্রশাসনিক প্রস্তুতি ও তৎপরতা তুঙ্গে উঠেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০১৪ এবং ২০১৯ সাল-এই দুই লোকসভা নির্বাচনে নিরাপত্তা সহ বিভিন্ন পদক্ষেপ […]








