সোজাসাপটা ডেস্ক,৩০ এপ্রিল:- যতদিন ভারতীয় ফুটবল থাকবে পিকে চুনী বলরামের নাম থাকবে। ভারতীয় ফুটবলের তিনমূর্তি ছিলেন তারা।মার্চের কুড়ি তারিখ বন্ধু পিকের চলে যাওয়ার খবরটা পেয়েছিলেন উত্তরপাড়ার বাড়িতে বসে। চল্লীশ দিন পর আরেক সতীর্থ চুনী গোস্বামীর বিয়োগের খবর এলো। খবর পেয়ে দশ মিনিট বাকরুদ্ধ হয়ে যান বলরাম। বাষোট্টির এশিয়াডে নঈমের কোচিং এ সোনা জেতা নিয়ে অজয় দেবগনের সিনেমার শুটিং এ ন্যাশনাল স্টেডিয়ামে কয়েকমাস আগে শেষ দেখা হয়েছিল তিন বন্ধুর।একসাথে ফুটবল খেলার অনেক স্মৃতি মনে পড়ছে বলরামের। চুনী বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলার সময় তাকে ঘিরে দর্শকদের উম্মাদনা ভালো ফুটবলার হওয়ার তাগিদ তৈরী করেছিলো। চুনী মোহনবাগানে বলরাম ইস্টবেঙ্গলে দুজনের লড়াই ছিলো মাঠে।তবে তারা শেষ দিন পর্যন্ত ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু। চুনী তুলসীদাস বলরামকে বলা বলে ডাকতেন।সেই সময় ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার পর একে অন্যের তাঁবুতে যাওয়ার রেওয়াজ ছিলো।ইস্টবেঙ্গল জিতলে মোহনবাগান তাঁবুতে গিয়ে শুনি কে জড়িয়ে ধরত বলরাম। যুনিও তাকে কোলড্রিংস খাওয়াতো।আবার চুনি কেউ তাদের তাঁবুতে নিয়ে এসে কোলড্রিংস খাওয়াতেন বলরাম।এসবই মনে পরছে বলরামের। ৬২ এশিয়ান গেমসে ভারতের সোনা জয়ের কারিগর ছিলেন ত্রয়ী। পিকের পর আরেক বন্ধু চলে গেলো।পিকে চুনীর মত তাকেও একদিন চলে যেতে হবে। তবে রয়ে যাবে তাদের কীর্তি।
Related Articles
গ্যারেজের তালা ভেঙে সদ্য কেনা দুটি নতুন টোটো চুরি, তদন্তে ব্যাঁটরা পুলিশ।
হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার চ্যাটার্জিপাড়ায় ভারতমাতা গলিতে একটি গ্যারেজের তালা ভেঙে টোটো চুরির ঘটনা ঘটলো। শনিবার ভোররাতে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। ব্যাঁটরা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। জানা গেছে, গ্যারেজের তালা ভেঙে ভিতর থেকে দুটি নতুন টোটো গাড়ি চুরি হয়। গ্যারেজে প্রায় কুড়িটির মতো টোটো […]
সমকাজে সমবেতনের দাবিতে কোচবিহারে দু-দিনের ব্যাঙ্ক ধর্মঘট,ভোগান্তিতে সাধারণ মানুষ।
কোচবিহার,৩১ জানুয়ারি:- সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীরা। তাদের ডাকা ধর্মঘট চলবে আগামি ৪৮ ঘন্টা। যার ফলে ভেঙে পড়তে পারে গোটা দেশের ব্যাংকিং পরিষেবা। ব্যাহত হতে পারে এটিএমও। চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। এরই মধ্যে সমস্যা বাড়িয়ে সমস্ত ব্যাংকিং পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল অল ইণ্ডিয়া রিজিওনাল […]
ডিজে বাক্স বাজানোর প্রতিবাদে, মারধরের অভিযোগ বৃদ্ধ বাবা সহ ছেলেকে।
হুগলি, ৯ এপ্রিল:- নিষিদ্ধ ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় বৃদ্ধ বাবা সহ ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বুড়োশিবতলা এলাকায়। ঘটনায় গুরুতর জখম সত্তরোর্দ্ধ বৃদ্ধ তরুণময় মোদকের মাথা ফেটেছে। তাঁর ছেলে ত্রিজীতের কাঁধে চোট লেগেছে। ওই এলাকার জনা পনেরো যুবককে আটক করেছে পুলিশ। এ দিন সন্ধ্যা পর্যন্ত তাঁদের […]










