হুগলি,২৬ এপ্রিল:- রাজ্য কেন্দ্র সংঘাত যেন মিটছেই না, বিশ্ব ব্যাপী মারন রোগ নিয়ে যখন সবাই তটস্থ তখন ও নোংরা কাদা ছোড়াছুড়ি তে ব্যস্ত এই দেশের রাজনৈতিক দুই দল। এদিন সকালে হুগলী জেলা বিজেপি কার্যালয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের রেশন দুর্নীতি সহ করোনা মোকাবিলায় সঠিক তথ্য গোপন, বেহাল স্বাস্থ্য পরিসেবা সহ একাধিক অভিযোগ নিয়ে প্রতিকী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবী রাজ্য সরকার এই সংকটময় পরিস্থিতিতে বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছেন। বিজেপি নেতৃত্বকে ত্রাণ বন্টন করতে গেলে, পুলিশ দিয়ে অযথা হয়রানির করা হচ্ছে। করোনায় মৃত্যু নিয়ে তথ্য গোপন করা হচ্ছে। রাজ্য সরকার রেশন নিয়ে দূর্নীতি করছে ও শাসক দলের নেতারা রেশনের চাল চুরি করে নিজেদের নামে বন্টন করছেন। এই ধরনের একাধিক অভিযোগ গত লকডাউন পরিস্থিতিতে বারবার ই করে আসছে বিজেপি। তার পাল্টা জবাব ও রোজ দিয়ে চলেছেন তৃনমুল নেতৃত্ব। কিন্তু এই কাদা ছোড়াছুড়ি র মাঝে একমাস ব্যাপী সাধারন মানুষের কাজ ভুলে রোগ তাড়ানো কতটা সার্থক হল তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
Related Articles
চাঁপদানিতে ঠান্ডা পানীয় জলের মেশিন ভাঙলো দুষ্কৃতীরা।
প্রদীপ বসু, ২৯ জুলাই:- দুষ্কৃতি দ্বারা ঠান্ডা পানীয় জলের মেশিন ভেঙে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চাপদানিতে। চাপদানি পৌরসভার ৮ নং ওয়ার্ড এর ফেসুয়াবাগানে এলাকার কাউন্সিলার অরুন মিশ্র সাধারণ মানুষের জন্য ঠান্ডা জলের মেশিন বসিয়েছিলেন। এখান থেকে প্রচুর মানুষ পানীয় জল সংগ্রহ করত। প্রায় দু বছর বাদে শুক্রবার রাতে এই পানীয় জলের মেশিন ভেঙে […]
তৃণমূলের মূল লড়াই বিজেপির সঙ্গে, হাওড়ায় মন্তব্য ঋতব্রত’র।
হাওড়া, ২৬ নভেম্বর:- বালিতে মাত্র দু’সপ্তাহ আগেই সিটু’র হাওড়া জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ মঞ্চ থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে তীব্র আক্রমণ করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার বিকেলে বালিতেই পাল্টা জনসমাবেশ করে সেই রাজনৈতিক আক্রমণের জবাব দিল তৃণমূল।মহঃ সেলিমকে পাল্টা দিতে শনিবার আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বালিতে এনে জনসভা করে […]
ক্ষনিকের ঘূর্নি ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার।
হুগলি, ৩০ সেপ্টেম্বর:- হঠাৎ ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার বেনাভারুই এলাকা। কিছুক্ষণ আগের এই ঘটনায় ঘরবাড়ির খুব বেশি ক্ষতি না হলেও একটি কারখানার টিনের চাল উড়ে গাছের মাথায় গিয়ে পড়েছে। পাশাপাশি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে চাষীভাইদের দাবি। স্থানীয়রা জানান, এদিন উত্তর-পূর্বকোন থেকে ওঠা টর্নেডো পথের যাবতীয় জিনিস লণ্ডভণ্ড করে দক্ষিণ দিকে চলে যায়। খবর পাওয়া মাত্রই […]









