পুরী,২৬ এপ্রিল:- অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয়। কিন্তু এবার তা হলো না, রবিবার অক্ষয় তৃতীয়ায় যাবতীয় অনুষ্ঠান হল শ্রীমন্দিরের ভিতরেই। করোনার ধাক্কায় সব নিয়ম উলোট পালোট হয়ে গেলো পুরীতে।এই অবস্থায় আদৌ রথযাত্রা হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পুরীর জগন্নাথ এবার রথে চড়ে মাসির বাড়ি যাবে কিনা এটা নিয়েই উড়িষ্যা সরকার ও মন্দির কতৃপক্ষের বৈঠক হয়। সেখানে স্থির হয় আগামী ৪ মে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন মন্দির কর্তৃপক্ষ।যদি এই পরিস্থিতি থেকে যায় তাহলে এবার আর বাইরে নয়, মন্দিরের ভেতরেই হবে রথযাত্রা। অতীতে ১৮ থেকে ২০ বার রথযাত্রা না হওযার দৃষ্টান্তও রয়েছে। শ্তরুর আক্রমণে রথযাত্রা নানা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে আগেও। ওডিশার পঞ্চায়েত মন্ত্রী প্রতাপ জেনা জানিয়েছেন, এবার যা কিছু পূজা অর্চনা হবে মন্দিরের মধ্যেই। শুক্রাবর জগদগুরু শঙ্কারচার্যের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি এই ব্যাপারে সম্মতি দিয়েছেন। চন্দনযাত্রায় দেবতার ছবি ৩ কিলোমিটার দূরের নরেন্দ্র পুষ্করিনীতে নিয়ে যাওয়া হয়। এবছরের রথযাত্রা হবে ২৩ জুন।তাই এবারে রথযাত্রায় প্রভু বাইরে রথে চরবেন, না নিজ গৃহেই আবদ্ধ থাকবেন, তা জানা যাবে আগামি ৪ ঠা মে তে প্রভুর কাছে ভক্তদের এখন একটাই প্রার্থনা এ বিপদ থেকে মুক্ত করো বিশ্বকে, পথ দেখাও তুমি।
Related Articles
করোনা সতর্কতা এ বার দিঘাতে , ভিন রাজ্যের পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করলো প্রশাসন।
পূর্ব মেদিনীপুর,১৬ মার্চ :- করোনা সতর্কতা এ বার দিঘাতে। সতর্কতা হিসেবে দিঘায় আসা ভিন রাজ্যের পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করলো প্রশাসন একইসঙ্গে দিঘা-ওড়িশা সীমানায় বিশেষ নাকা চেকিং জোরদার করা হয়েছে । করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওড়িশা বাংলার সীমানায় দিঘা থানা ও রামনগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নাকা চেকিংয়ের সঙ্গে সচেতনতা শিবিরও চালু করেছে জেলা […]
হোলির আগে অভিযান চালিয়ে বাজি ও বাজি তৈরীর মশলা আটক ধানিয়াখালীতে।
হুগলি, ১৩ মার্চ:- ধনিয়াখালী ব্লকের মির্জানগর এলাকায় বেআইভাবে বাজি তৈরি হচ্ছিল খবর পেয়ে সেখানে অভিযান চালায় হুগলি গ্রামীন পুলিশ। ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সী, সিআই ধনিয়াখালি রাম গোপাল পাল ও ওসি ধনিয়াখালি কৌশিক দত্তকে নিয়ে অভিযান চালান। দুটি বাড়িতে প্রচুর পরিমাণে বেয়ানি বাজি মজুত করা ছিল।তার মধ্যে বেশ কিছু শব্দ বাজিও রয়েছে। ডিএসপি জানান, পুলিশের কাছে […]
সৌজন্যে করোনাভাইরাস : অষ্টম শ্রেণি পর্যন্ত সকলেই পাশ ঘোষণা শিক্ষামন্ত্রীর।
প্রদীপ সাঁতরা,২ এপ্রিল:- করোনাভাইরাসের আতঙ্কের প্রভাব এবছর বোর্ডের পরীক্ষা সহ সব পরীক্ষাতেই পড়েছে। সেকথা মাথায় রেখেই এবছর রাজ্য বোর্ডের স্কুলগুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ছাত্রছাত্রীকেই পাস করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একথা জানালেন। তিনি আরও বলেছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে পঠনপাঠন শুরুর চিন্তাভাবনা করছে রাজ্য। ইতিমধ্যেই প্রাথমিক […]









