নবান্ন,হাওড়া,১৬ এপ্রিল:- রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনা মৃতের সংখ্যা হল ১০। মুখ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে জানিয়েছেন রাজ্য সরকারের অডিট কমিটি এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে। এছাড়া রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো ২৪ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মুখ্য সচিব জানিয়েছেন। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে ১৪৪ জন আক্রান্ত বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় আরো ৯ জন আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। এই নিয়ে রাজ্যে মোট ৫১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন।আক্রান্ত সন্দেহে ৩৯১৫ জনকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।বাড়িতে কোয়ারান্টিনে রয়েছেন প্রায় ৩৭হাজার মানুষ। আজ পর্যন্ত ৩৮১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মুখ্য সচিব জানিয়েছেন । অন্যদিকে করোনা মোকাবিলার বিভিন্ন সাজসরঞ্জাম তৈরীর ক্ষেত্রে রাজ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এই রাজ্যে দৈনিক ১৫ হাজার ppe তৈরি হচ্ছে।
Related Articles
মহার্ঘ ভাতা মেটাতে যৌথ সংগ্রামি মঞ্চের আরও একবার কর্ম বিরতির ডাক।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আরও একবার সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিয়েছে। আগামী দশ ও এগারোই অক্টোবর রাজ্যজুড়ে সব সরকারি ও আধা সরকারি অফিসে এই কর্মবিরতি পালন করা হবে বলে মঞ্চের আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। পাশাপাশি ১০ […]
পোস্টারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ২১ জুলাই:- চুঁচুড়া শহরের বিভিন্ন স্থানে পোস্টার ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। “২১শে জুলাই ডিম ভাত দিবসের শুভেচ্ছা” জয় বাংলা। এই বিতর্কিত পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। আজ ২১শে জুলাই। শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার উদ্দেশ্যে সকাল থেকেই তৃণমূলের নেতাকর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারি মাঝে এই পোস্টটার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি […]
শেষদিনে নন্দীগ্রাম থেকে এলো বাস, হাতেগোনা কৃষকদের নিয়েই সিঙ্গুরের কৃষক আন্দোলন সমাপ্ত বিজেপির।
সুদীপ দাস, ১৬ ডিসেম্বর:- কৃষি বাঁচাও, কিষান বাঁচাও এর লক্ষ্য নিয়ে বিজেপি কিষান মোর্চার ডাকে সিঙ্গুরে তিনদিনের কৃষক আন্দোলন সমাপ্ত হলো বৃহস্পতিবার। এদিন মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য কিষান মোর্চার সভাপতি মহদেব সরকার, রাজ্য নেতা সায়ন্তন বসু, দীপাঞ্জন গুহ সহ একাধিক বিজেপি বিধায়ক ও […]









