নবান্ন,হাওড়া,১৬ এপ্রিল:- লক ডাউন চলাকালীন সম্পত্তি কেনা বেচার জন্য নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে রাজ্য সরকার ই রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ইরেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পত্তি নিবন্ধীকরণ করলে রেজিস্ট্রেশন ফি র ক্ষেত্রে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে অর্থ দপ্তর ডিজিটাল সার্টিফিকেট দেবে। ওই ডিজিটাল সার্টিফিকেট দেখিয়ে আইনের সমস্ত প্রক্রিয়া সেরে ফেলা যাবে।লক ডাউন এর পরে অবস্থা স্বাভাবিক হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কে বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য নথিপত্র দাখিল করলে চলবে।
Related Articles
স্কুলে বোমা ছোড়ার ঘটনায় শাসক দলকেই দায়ী করলেন দিলীপ ঘোষ।
কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- ভরতপুর থানা ঘেরাও প্রসঙ্গে, দিলীপ ঘোষ বলেন, “পুলিশ পার্টির হয়ে এসব কাজ করত। গরু পাচারের টাকা, কয়লা বালি পাচারের টাকা পুলিস তুলে দিত। পুলিসের যেটা কাজ সেটা করছে না। অন্য রাজ্য থেকে এসে পুলিশ ড্রাগ পাচারকারীদের ধরে নিয়ে যাচ্ছে, এখানকার পুলিশ খোঁজও রাখে না। রাজনীতির কাজ ও পার্টিকে টাকা দিতে গিয়ে পুলিশও […]
আগামী সোমবার থেকেই ব্যবসা শুরু পোড়া হাটের ব্যবসায়ীদের, হাওড়ায় ঘোষণা ফিরহাদের।
হাওড়া, ৩১ জুলাই:- আগামী সোমবার থেকেই ফের ব্যবসা শুরু করতে পারবেন হাওড়ার পোড়া হাটের ব্যবসায়ীরা। ঘোষণা ফিরহাদের। হাওড়ার পোড়া হাটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সোমবার বিকেলে দেখা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীকে সামনে পেয়ে এদিন ব্যবয়ায়ীরা আবেদন করেন সামনের সপ্তাহেই তারা যাতে হাটে বসতে পারেন তার ব্যবস্থা করতে। মন্ত্রী তৎক্ষনাৎ জানিয়ে […]
ডানকুনি স্পোটিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা।
হুগলি , ৫ এপ্রিল:- ডানকুনি স্পোটিং ক্লাব আয়োজিত অনুর্ধ ১২, ১৪, ১৬ টি ২০ ক্রিকেট প্রতিযোগিতা এর ফাইনাল হল ৩ ও ৪ এপ্রিল ২০২১, ঐ খেলায় অংশ নিয়ছিলো রাজ্যের ৪০ টি দল। অনুর্ধো ১২ বিজয়ী দল দেশবন্ধূ ক্লাব। ম্যান অফ দ্যা ম্যাচ আদিত্য সরকার। অনুর্ধো ১৪ বিজয়ী দল বোনভিটা ক্রিকেট একাডেমি। ম্যান অফ দ্যা ম্যাচ […]










