কলকাতা , ২৭ সেপ্টেম্বর:- আগামী দোসরা নভেম্বর থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে পঠন-পাঠন শুরু হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। পরে তিনি বলেন দোসরা নভেম্বর থেকে রাজ্যের সমস্ত কলেজে পঠন-পাঠন শুরু হলেও তা হবে অনলাইনে। বর্তমান পরিস্থিতিতে এখনই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শারীরিকভাবে উপস্থিতি সম্ভব নয় বলে তিনি পরিষ্কার জানিয়েছেন। অন্যদিকে স্নাতকোত্তর স্তরে ৩১ শে অক্টোবর চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে পয়লা ডিসেম্বর থেকে অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানান।
Related Articles
পেগাসাসের প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানোকে সমর্থন করেন না মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৭ মার্চ:- পেগাসাসের মত প্রযুক্তি ব্যবহার করে সার্বিকভাবে নজরদারি চালানোকে তিনি কখনই সমর্থন করেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে পেগাসাস ব্যবহার করলে, তাও মেনে নেওয়া যেত। কিন্তু এই প্রযুক্তি বিচারপতি, আধিকারিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এটা অন্যায়। তিনি জানান চার, পাঁচ বছর আগে […]
নবান্নের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে যাবতীয় ব্যাবস্থাপনা পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী নিজেই – সূত্র নবান্ন।
কলকাতা , ২২ মে:- আমফান বিপর্যয়ের স্মৃতি ও মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। ঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে এখনও নিশ্চিত না হলেও সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কায় যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। রাজ্যের সচিবালয় নবান্নের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে যাবতীয় প্রস্তুতির ওপর সার্বিকভাবে নজর রাখা হচ্ছে। এছাড়া উপকবলবর্তী জেলা গুলিতে […]
বাড়ি থেকে কাজে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হাওড়ার বেলুড়ের বাসিন্দা এক যুবকের।
হাওড়া,১৫ মার্চ :- বাড়ি থেকে কাজে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হাওড়ার বেলুড়ের বাসিন্দা এক যুবকের। রবিবার দুপুর নাগাদ গোলাবাড়ি এলাকার এসি মার্কেট সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা কেউই বুঝে উঠতে পারছেন না। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের দাবি সে আত্মহত্যা […]







