নবান্ন, হাওড়া,১৫ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে ১৩২ জন আক্রান্ত বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। নতুন করে কোনো মৃত্যুর খবর নেই। সরকারি হিসেবে রাজ্যে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭।এখনো পর্যন্ত সুস্থ হয়ে ৪২ জন বাড়ি ফিরে গেছেন। মুখ্য সচিব জানিয়েছেন এখনো পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ রাজ্য সরকারের কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে নজরদারিতে রয়েছেন সাড়ে সাত হাজারের বেশি মানুষকে কয়ারেন্টাইন সেন্টারগুলো থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
Related Articles
পৌষ সংক্রান্তী উৎসব ও গঙ্গা পুজোয় সামিল জেলাবাসি।
হুগলি, ১৪ জানুয়ারি:- হুগলি জেলা জুড়ে পৌষ সংক্রান্তী উৎসব ও গঙ্গা পুজোয় সামিল হন জেলাবাসি। একদিকে জেলার বিভিন্ন জায়গায় গঙ্গাপুজো যেমন হয় তেমনি মকর সংক্রান্তি উপলক্ষে পুন্য স্নানের জন্য নদী বা গ্রামীণ বড় প্রতিষ্ঠিত পুকুর গুলিতে মানুষের ভিড় ছিল যথেষ্ট চোখে পড়ার মতোন। এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই শীতকে উপেক্ষা করে জেলার ওপড় দিয়ে প্রবাহিত গঙ্গা, […]
জলের তোড়ে হুগলিতে ভাঙলো ব্রিজ, বিচ্ছিন্ন তিন জেলার যোগাযোগ ব্যবস্থা।
হুগলি, ৫ আগস্ট:- হুগলির খানাকুলের গুরুত্বপূর্ণ ব্রিজ আজগুবি তলার ব্রিজ। যা আজ সকালেই ভেঙে, ভেসে গেলো জলের তোড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল তিন জেলার মধ্যে। বর্তমানে ৩০ সেকেন্ডের রাস্তা যেতে লাগবে আড়াই ঘণ্টা। সমস্যায় তিন জেলার মানুষ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন খানাকুল ২ ব্লক এর প্রশাসন। পাশাপাশি থানার আধিকারিকরাও। ঘাট কর্তৃপক্ষ অনেক […]
দুদিন নিখোঁজ থাকার পর জলের ট্যাংক থেকে উদ্ধার শিশুর মৃতদেহ।
হাওড়া, ৬ আগস্ট:- জলের ট্যাঙ্ক থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়া থানা এলাকার শ্রীনাথ পোড়েল লেনে। মৃত শিশুর মেজো জেঠিমাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১লা আগস্ট হাওড়া জেলা হাসপাতালে ওই শিশু পুত্রের জন্ম দেন শামা পরভীন। ৩রা আগস্ট […]











